ব্রেকিং নিউজ
ইরানের প্রতিরক্ষামন্ত্রী নাসিরজাদেহ ও গার্ড কমান্ডার পাকপুর নিহতের দাবি আমাদের কাজগুলো যেন মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য হয়: প্রধানমন্ত্রী মক্কা-মদিনায় আটকা পড়েছেন হাজারো বাংলাদেশি ইরানে হামলার জেরে উত্তপ্ত মধ্যপ্রাচ্য, বদলে যেতে পারে বিশ্ব অর্থনীতি ইরানের বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৩ পুলিশের শীর্ষ পদে আলোচনাঃ আইজিপি পদে আলী হোসেন ফকির আলোচনার শীর্ষে গণতান্ত্রিক বাংলাদেশের অগ্রযাত্রায় পাশে থাকবে ভারত: হাইকমিশনার ইউনূস সেন্টারে ফিরলেন ড. ইউনূস বৃহস্পতিবার বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, দেবেন একুশে পদক ১৪ লাখ বাংলাদেশির ভিসা ইস্যু করা হয়েছে : সৌদি রাষ্ট্রদূত

ধোনির চেন্নাইকে হারিয়ে আইপিএল শুরু গুজরাটের

uploader3 | আপডেট: ০১ এপ্রিল ২০২৩ - ১২:৫৭:০২ পিএম

স্পোর্টস ডেস্ক : জয় দিয়েই আইপিএল শুরু করলো চ্যাম্পিয়ন গুজরাট টাইগান্স। ধোনির চেন্নাইকে ৫ উইকেটে হারিয়েছে হার্ডিক পান্ডিয়ার দল।

আহমেদাবাদে টস হেরে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৭৮ রান তোলে চেন্নাই সুপার কিংস। 

সর্বোচ্চ ৯২ রান করেন রিতুরাজ গাইকোয়ার্ড। এছাড়া মইন আলির ব্যাট থেকে আসে ২৩ রান।গুজরাটের হয়ে তিনটি করে উইকেট নেন মোহাম্মদ শামি, রাশিদ খান ও আলজারি জোসেপ। জবাবে, শুরু থেকেই আগ্রাসি খেলতে থাকে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। ঋদ্ধিমান সাহার ১৬ বলে ২৬ রানের ইনিংসের পর শুভমান গিলের হাফ সেঞ্চুরিতে জয়ের পথেই এগোতে থাকে গুজরাট। শেষদিকে রাশিদ খানের ৩ বলে ১০ রানের ক্যামিও ইনিংসে পাঁচ উইকেট হাতে রেখেই জয় তুলে নেয় গুজরাট। ম্যাচসেরা হয়েছেন রাশিদ খান।

কিউটিভি/অনিমা/০১ এপ্রিল  ২০২৩,/দুপুর ১২:৫৬

▎সর্বশেষ

ad