ব্রেকিং নিউজ
ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী ইট উৎপাদনে পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর চীনের সাথে বাংলাদেশের সম্পর্ক অবিচ্ছেদ্য : মির্জা ফখরুল

পর্তুগালে বাংলাদেশের ৫২তম স্বাধীনতা দিবস উদযাপন

Ayesha Siddika | আপডেট: ২১ মার্চ ২০২৩ - ০৫:০১:০৫ পিএম

ডেস্ক নিউজ : পর্তুগালে বাংলাদেশের ৫২তম স্বাধীনতা দিবস উদযাপন করেছে বাংলাদেশ দূতাবাস। দেশটির রাজধানী লিসবনের একটি পাঁচ তারকা হোটেলে এ উপলক্ষ্যে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে চীন, জাপান, ভারত, বেলজিয়াম, লুক্সেমবার্গ, ফ্রান্স, স্পেন, মধ্যপ্রাচ্য ও আফ্রিকার বিভিন্ন দেশের কূটনীতিকরা অংশ নেন। 

তবে স্বাধীনতা দিবস উদযাপনের অনুষ্ঠানে পর্তুগিজ সরকারের শীর্ষস্থানীয় ব্যক্তিদের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। পর্তুগাল সরকারের সমতা ও অভিবাসনবিষয়ক সেক্রেটারি ইসাবেল আলমেদা রদ্রিগেজ অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন। তিনি বলেন, স্বাধীনতার ৫০ বছর পার হলেও দুটি দেশ গণতান্ত্রিক প্রক্রিয়ায় অনেক অগ্রগতি হয়েছে। তবে খুব শিগগিরই আমাদের সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছবে। এ লক্ষ্যে আমরা দ্বিপাক্ষিক অনেক বিষয়ে কাজ করছি।

রাষ্ট্রদূত তারিক আহসান বলেন, পর্তুগালের স্টেট সেক্রেটারি ও শীর্ষস্থানীয় নেতাদের উপস্থিতি এবং তাদের বক্তব্য আমাদের নতুন সম্পর্কের একটি অগ্রগতি বলা চলে। আমরা আশাবাদী বিভিন্ন বিষয়ে আমরা দ্বিপাক্ষিক সম্পর্কের একটি সফল অবস্থানে পৌঁছতে পারব। তিনি বিগত দিনের দ্বিপাক্ষিক অগ্রগতির বিভিন্ন বিষয় তুলে ধরেন। বাংলাদেশে পর্তুগালের একটি দূতাবাস স্থাপন বা ভিসা কনস্যুলেট চালু করা নিয়েও দুপক্ষের শীর্ষ পর্যায়ের আলোচনা হয়। বিষয়টি কবে কার্যকর হবে এ বিষয়ে নির্দিষ্ট কোনো নিশ্চয়তা পাওয়া না গেলেও এটির প্রয়োজনীয়তার জন্য দুপক্ষ ইতিবাচক মনোভাব প্রকাশ করেছে।

উল্লেখ্য, পর্তুগালের সঙ্গে গত এক বছরে দ্বিপাক্ষিক সম্পর্কের অনেক উন্নতি হয়েছে বাংলাদেশের। পর্তুগাল ও বাংলাদেশের পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ গ্রুপ, সেই সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং পর্তুগিজ ইসকলা লুইস কামোইসের (আন্তর্জাতিক কালচার সম্পর্কবিষয়ক প্রতিষ্ঠান) সঙ্গে ভাষা এবং সংস্কৃতির আদান-প্রদান বিষয়ক একটি চুক্তি স্বাক্ষরিত হয়। 

গত বছরের শেষের দিকে দুপক্ষের মন্ত্রী ও প্রতিমন্ত্রী পর্যায়ে সফর এবং কিছুদিন আগে দ্বিপাক্ষিক বাণিজ্য সমঝোতা স্মারক চুক্তি হয়।

 

কিউটিভি/আয়শা/২১ মার্চ ২০২৩,/বিকাল ৫:০০

▎সর্বশেষ

ad