ব্রেকিং নিউজ
টেস্ট বাবদ চিকিৎসকরা বছরে কমিশন পান ১৮৬১ কোটি টাকা রংপুর রেঞ্জে কুইক রেসপন্স টিম এর বিশেষ অভিযানে ১৬৭ জন গ্রেফতার ডুপডা’র নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত ২৪ ঘণ্টায় রংপুর রেঞ্জের ৭ জেলায় ৪১ জন গ্রেফতার কুড়িগ্রামে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা গ্রেফতার শেখ হাসিনার পাসপোর্ট চাওয়াটা রাজনৈতিক স্ট্যান্টবাজি: চিফ প্রসিকিউটর খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকীতে ব্যাপক আয়োজন’ করছে বিএনপি রংপুরে আইজিপির উদ্যোগে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের উদ্বোধন আইজিপির বক্তব্যকে সময়োপযোগী ও সঠিক বলল পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপি’র বক্তব্যের ভুল ব্যাখ্যা দেয়া হচ্ছে

‘তৃতীয় বিশ্ব যুদ্ধ’ হবে না, বিশ্বাস জেলেনস্কির

Anima Rakhi | আপডেট: ১১ জানুয়ারী ২০২৩ - ০৫:৪৬:৩৩ পিএম

আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, যুদ্ধ এখনও শেষ হয়নি। তবে যুদ্ধের স্রোত পরিবর্তন হচ্ছে। চলমান যুদ্ধে কারা বিজয়ী হবে সেটা স্পষ্ট বলেও মন্তব্য করেছেন তিনি।

বুধবার ৮০তম গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ড অনুষ্ঠানে পূর্বে ধারণকৃত বক্তব্যে (রেকর্ডেড) ইউক্রেনের প্রেসিডেন্ট এই মন্তব্য করেন।

অনুষ্ঠানে জেলেনস্কি দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে ১৯৪০ দশকের  গ্লোডেন গ্লোব অ্যাওয়ার্ডের স্মৃতিচারণ করেন। তিনি বলেন, ‘তৃতীয় বিশ্ব যুদ্ধ’ হবে না। এটা ট্রিলজি নয়।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বিশ্বের এই ধরনের আন্তর্জাতিক কর্মসূচিতে এর আগেও ভার্চুয়ালি যুক্ত হয়ে রাশিয়ার যুদ্ধের বিরুদ্ধে সমর্থন আদায়ে বক্তব্য দিয়েছেন। সূত্র: সিএনএন

কিউটিভি/অনিমা/১১ জানুয়ারী ২০২৩/বিকাল ৫:৪৬

▎সর্বশেষ

ad