ব্রেকিং নিউজ
ইরানের প্রতিরক্ষামন্ত্রী নাসিরজাদেহ ও গার্ড কমান্ডার পাকপুর নিহতের দাবি আমাদের কাজগুলো যেন মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য হয়: প্রধানমন্ত্রী মক্কা-মদিনায় আটকা পড়েছেন হাজারো বাংলাদেশি ইরানে হামলার জেরে উত্তপ্ত মধ্যপ্রাচ্য, বদলে যেতে পারে বিশ্ব অর্থনীতি ইরানের বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৩ পুলিশের শীর্ষ পদে আলোচনাঃ আইজিপি পদে আলী হোসেন ফকির আলোচনার শীর্ষে গণতান্ত্রিক বাংলাদেশের অগ্রযাত্রায় পাশে থাকবে ভারত: হাইকমিশনার ইউনূস সেন্টারে ফিরলেন ড. ইউনূস বৃহস্পতিবার বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, দেবেন একুশে পদক ১৪ লাখ বাংলাদেশির ভিসা ইস্যু করা হয়েছে : সৌদি রাষ্ট্রদূত

বেঞ্চ অফিসার পদে ১০ জনকে পদোন্নতি দিল সুপ্রিম কোর্ট প্রশাসন

Anima Rakhi | আপডেট: ১১ জানুয়ারী ২০২৩ - ০৩:৪৮:১১ পিএম

ডেস্ক নিউজ : সহকারী বেঞ্চ অফিসার থেকে ১০ জনকে হাইকোর্টের বেঞ্চ অফিসার পদে পদোন্নতি দিয়েছেন সুপ্রিমকোর্ট প্রশাসন।

প্রধান বিচারপতির নির্দেশে তাদের পদোন্নতি দিয়ে হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার মুন্সী মো. মশিয়ার রহমান সই করা প্রজ্ঞাপন জারি করা হয়েছে। তা সুপ্রিমকোর্টের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।

পদোন্নতি পাওয়া ১০ জন হলেন মো. শহিদুল ইসলাম, মো. হক,  মুহা. বেলাল হোসাইন, মো. মোস্তাফিজুর রহমান, মো. আজিজুর রহমান, মোহাম্মদ জাহাঙ্গীর আলম, মো. ওবাইদুল হাসান খান, মো. জাকির হোসাইন, সহকারী বেঞ্চ অফিসার মো. মেহেদী হাসান ও আব্দুল খালেক।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশ সুপ্রিমকোর্ট, হাইকোর্ট বিভাগের ১০ জন সহকারী বেঞ্চ অফিসারকে ২০১৫ এর (৮ম গ্রেড) বেতন স্কেলে বাংলাদেশ সুপ্রিমকোর্ট, হাইকোর্ট বিভাগের বেঞ্চ অফিসার পদে পদোন্নতি দেয়া হলো।

পদোন্নতিপূর্বক এই পদায়নের ক্ষেত্রে বাংলাদেশ সুপ্রিমকোর্ট, হাইকোর্ট বিভাগের (কর্মচারী) নিযয়োগ বিধি, ১৯৮৭- এর -৬ (১) (খ) এ বর্ণিত বিধানাবলী প্রযোজ্য হবে।- বাসস

কিউটিভি/অনিমা/১১ জানুয়ারী ২০২৩/বিকাল ৩:৪৭

▎সর্বশেষ

ad