ব্রেকিং নিউজ
যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী ইট উৎপাদনে পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর চীনের সাথে বাংলাদেশের সম্পর্ক অবিচ্ছেদ্য : মির্জা ফখরুল শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখছে ভারত: জয়সওয়াল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হত্যাকারী মোজাফফর সেনা হেফাজতে এক সপ্তাহে বিশ্বে তেলের দাম বাড়ল ১২ শতাংশ যুক্তরাষ্ট্রকে চ্যালেঞ্জ করতে চীনের নতুন ‘এআই জোট’ দাপুটে জয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ

গৌরনদীতে বিদেশী মদসহ মাদক বিক্রেতা নয়ন সাহা আটক

Anima Rakhi | আপডেট: ২৩ সেপ্টেম্বর ২০২২ - ১১:১৭:৪১ এএম

বিশ্বজিত সরকার বিপ্লব,গৌরনদী (বরিশাল) প্রতিনিধি: বরিশালের গৌরনদী বাসষ্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে ছয় বোতল বিদেশী মদ সহ নয়ন সাহা (২৬) নামের এক যুবককে আটক করেছে র‌্যাব-৮ এর সদস্যরা। আটককৃত নয়ন গৌরনদী পৌর এলাকার উত্তর বিজয়পুর মহল্লার যাদব সাহার ছেলে।বুধবার রাতে র‌্যাব-৮ এর মিডিয়া সেলে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানা গেছে, মাদক বিক্রির গোপন সংবাদের ভিত্তিতে বুধবার বিকেলে গৌরনদী বাসষ্ট্যান্ড সংলগ্ন ইসলামিয়া মিষ্টান্ন ভান্ডারের সামনে অভিযান চালায় র‌্যাব-৮ এর সদস্যরা। এসময় র‌্যাবের উপস্থিাতি টের পেয়ে এক মাদক ব্যবসায়ী পালিয়ে যাওয়ার সময় আটক করা হয়।

আটককৃত যুবককে জিজ্ঞাসাবাদে তার নাম নয়ন সাহা বলে জানায়। পরবর্তীতে আটককৃতের কাছ থেকে ভারতীয় তৈরি রয়েল ষ্ট্যাগ ব্যান্ডের ছয় বোতল মদ উদ্ধার করা হয়। এ ঘটনায় র‌্যাবের ডিএডি মোঃ আব্দুল মতিন বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে গৌরনদী মডেল থানায় একটি মামলা দায়ের করেছেন। রাতেই নয়নকে থানায় হস্তান্তর করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে নয়নকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করেছে পুলিশ।

কিউটিভি/অনিমা/২৩ সেপ্টেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/সকাল ১১:১৭

▎সর্বশেষ

ad