ব্রেকিং নিউজ
যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী ইট উৎপাদনে পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর চীনের সাথে বাংলাদেশের সম্পর্ক অবিচ্ছেদ্য : মির্জা ফখরুল শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখছে ভারত: জয়সওয়াল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হত্যাকারী মোজাফফর সেনা হেফাজতে এক সপ্তাহে বিশ্বে তেলের দাম বাড়ল ১২ শতাংশ যুক্তরাষ্ট্রকে চ্যালেঞ্জ করতে চীনের নতুন ‘এআই জোট’ দাপুটে জয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ

৪৫ মিনিটেই শেষ হল আইফোন ১৪ সিরিজের সব হ্যান্ডসেট! কোন দেশে?

Anima Rakhi | আপডেট: ১৮ সেপ্টেম্বর ২০২২ - ০৪:১৭:০৭ পিএম

তথ্যপ্রযুক্তি ডেস্ক : দুবাইতে মাত্র ৪৫ মিনিটেই শেষ হয়ে গেছে আইফোন ১৪ সিরিজের সব হ্যান্ডসেট। ডিভাইজটি কিনতে দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থাকেন শত শত ক্রেতা। জরুরি স্যাটেলাইট সংযোগ ও গাড়ি দুর্ঘটনা শনাক্তকরণের মতো প্রযুক্তি অন্তর্ভুক্ত করা হয়েছে এই হ্যান্ডসেটে।

মার্কিন টেক জায়ান্ট অ্যাপল আনুষ্ঠানিকভাবে গত ৭ সেপ্টেম্বর বাজারে ছাড়ে আইফোন-১৪ সিরিজের চারটি সংস্করণের মোবাইল ফোন। গাড়ি দুর্ঘটনা শনাক্তকরণ ও জরুরী স্যাটেলাইট 
সংযোগের প্রযুক্তি এতে অন্তর্ভুক্ত করা হয়েছে।  

আইফোন-১৪ সিরিজের নতুন হ্যান্ডসেট স্যাটেলাইটের মাধ্যমে জরুরি কল পাঠাতে সক্ষম। পাশাপাশি, পনেরো সেকেন্ড থেকে কয়েক মিনিটের মধ্যে এটি স্যাটেলাইটে বার্তাও পাঠাতে পারবে।

এই সিরিজের ফোনসেট প্রথম যে কয়টি দেশে ছাড়া হয়েছে, তার মধ্যে সংযুক্ত আরব আমিরাতও রয়েছে। সংবাদমাধ্যম খালিজ টাইমস জানায়, এই আইফোন কিনতে দুবাইয়ের শপিং মলসহ বিভিন্ন সেন্টারের বাইরে ভিড় করেছেন শত শত মানুষ।

৪৫ মিনিটে সব হ্যান্ডসেট বিক্রি শেষ হয়ে যাওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন অনেকেই। এদের মধ্যে আছেন, ভারতের কেরালা থেকে দুবাই ছুটে যাওয়া একজন।

কিউটিভি/অনিমা/১৮ সেপ্টেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৪:১৬

▎সর্বশেষ

ad