ব্রেকিং নিউজ
যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী ইট উৎপাদনে পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর চীনের সাথে বাংলাদেশের সম্পর্ক অবিচ্ছেদ্য : মির্জা ফখরুল শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখছে ভারত: জয়সওয়াল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হত্যাকারী মোজাফফর সেনা হেফাজতে এক সপ্তাহে বিশ্বে তেলের দাম বাড়ল ১২ শতাংশ যুক্তরাষ্ট্রকে চ্যালেঞ্জ করতে চীনের নতুন ‘এআই জোট’ দাপুটে জয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ

থানা হেফাজতে যুবকের আত্মহত্যা

Anima Rakhi | আপডেট: ১৪ সেপ্টেম্বর ২০২২ - ০৭:৫৬:১৭ এএম

গাজী মো.গিয়াস উদ্দিন বশির,ঝালকাঠি : ঝালকাঠি সদর থানা হেফাজতে হেল্পডেক্স কক্ষে আটককৃত মাদকাসক্ত রাজেশ রায় (২২) নামে এক যুবক আত্মহত্যা করেছে। মঙ্গলবার সন্ধ্যা সারে ৬টায় পড়নের লুঙ্গি সিলিং ফ্যানের সাথে বেঁধে গলায় ফাঁস দিয়েছে বলে থানা পুলিশ ও নিহতের পিতা অমল রায় নিশ্চিত করেছে।বাবার অভিযোগের ভিত্তিতে তার ছেলে রাজেশ নামের ঐ যুবককে বিকেল সাড়ে ৪ টায় থানায় আনা হয়েছিলো বলে ঝালকাঠির অতিরিক্ত পুলিশ সুপার মো.মইনুল হক জানান। ঐ কক্ষে সে লুঙ্গি দিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। লাশ ময়না তদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

নিহতের বাবা অমল রায় বলেন, আমার ছেলে রাজেশ রায় অনেক দিন ধরে নেশা করে আসছিল। তাকে সুস্থ করার জন্য আমি মাদক নিরাময় কেন্দ্রে ভর্তি করেও চিকিৎসা করিয়েছি। তারপরেও তাকে মাদকের পথ থেকে ফেরানো যায়নি। আজ মঙ্গলবার বিকেলে সে টাকার জন্য ঝগড়ার এক পর্যায়ে আমাকে মারধর শুরু করে। তখন আমি নিজেকে রক্ষায় ৯৯৯ নম্বরে কল দিলে কিছু সময় পর পুলিশ এসে রাজেশ কে আটক করে থানায় নিয়ে যায়। সেখানে রাখার পর সকলের অজান্তে সে আত্মহত্যা করেছে।

আমল রায়ের সাথে থাকা প্রতিবেশি ইকবাল হোসেন জানায়, রাজেশকে থানায় এনে একটা কক্ষে রাখা হয়েছিলো। এ সময় রাজেশের বাবা অমল রায় ওসির রুমে অভিযোগপত্র লিখতেছিলো। আমি তাকে দেয়ার জন্য রুটি ও কলা কিনতে থানার বাইরে যাই। এই সময়ের মধ্যে রাজেশ গলায় ফঁসি দিয়া আত্মহত্যা করে।এ ব্যাপারে সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. খলিলুর রহমান বলেন, পরিবারের অভিযোগ না থানায় এ বিষয়ে একটি অপমৃত্যু মামলা রুজু করার প্রস্তুতি নেয়া হয়েছে। নিহত রাজেশের নামে সদর থানায় পূর্বেও একটি মামলা রয়েছে এবং সেই মামলায় রাজেশের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা ছিলো।

 

কিউটিভি/অনিমা/১৪ সেপ্টেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/সকাল ৭:৫৬

▎সর্বশেষ

ad