ব্রেকিং নিউজ
যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী ইট উৎপাদনে পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর চীনের সাথে বাংলাদেশের সম্পর্ক অবিচ্ছেদ্য : মির্জা ফখরুল শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখছে ভারত: জয়সওয়াল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হত্যাকারী মোজাফফর সেনা হেফাজতে এক সপ্তাহে বিশ্বে তেলের দাম বাড়ল ১২ শতাংশ যুক্তরাষ্ট্রকে চ্যালেঞ্জ করতে চীনের নতুন ‘এআই জোট’ দাপুটে জয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ

এক জেলের জালে ধরা পড়লো ৩৫ মণ ইলিশ

Anima Rakhi | আপডেট: ০৮ সেপ্টেম্বর ২০২২ - ১১:১৫:১৩ এএম

ডেস্ক নিউজ : বঙ্গোপসাগরে এক জেলের জালে ধরা পড়েছে ৩৫ মণ ইলিশ। কুয়াকাটা সংলগ্ন খাজুরা গ্রামের জেলে শাখাওয়াত হোসেনের জালে এ মাছগুলো ধরা পড়ে। পরে মাছগুলো ১০ লাখ টাকায় বিক্রি হয়।

বুধবার সকাল ১১টার দিকে এফবি মায়ের দোয়া নামের ইলিশ বোঝাই ট্রলারটি মৎস্য বন্দর আলীপুর ঘাটে আসে।

ভরা মওসুমে কাঙ্ক্ষিত ইলিশের দেখা না পেয়ে হতাশ হয়ে পড়েছিলেন পটুয়াখালীর জেলেরা। অনেকে মাছ ধরতেও নামছেন না। তবে হঠাৎ এক ট্রলারে একসঙ্গে ৩৫ মণ ইলিশ ধরা পড়ায় নতুন করে আশার আলো দেখছেন জেলেরা।

সাত দিন আগে ১৮ জেলে নিয়ে মাছ ধরতে গভীর সমুদ্রে যায় ট্রলারটি। বুধবার ৩৫ মণ ইলিশ নিয়ে ঘাটে ফিরে এসেছে। এর মধ্যে বড় সাইজের ইলিশ তিন মণ, মাঝারি সাইজের পাঁচ মণ, ছোট সাইজের ইলিশ রয়েছে ২৭ মণ। এ ছাড়াও বিভিন্ন প্রজাতির কিছু ছোট মাছ পেয়েছে।

মায়ের দোয়া ট্রলারের মাঝি এমাদুল মিয়া বলেন, “৩৫ মণ মাছ বড় বা মাঝারি সাইজের হলে অন্তত ২০ লাখ টাকা বিক্রি করতে পারতাম। মাছের সাইজ ছোট থাকায় ১০ লাখ টাকায় বিক্রি হয়েছে। তারপরও বেশি মাছ ধরা পড়ায় ট্রলারের সবাই খুশি।”

আলীপুর মৎস্য বন্দরের ব্যবসায়ী আবুল হোসেন বলেন, “অধিকাংশ জেলেরা কাঙ্ক্ষিত ইলিশ পাচ্ছেন না। তার মধ্যে আবহাওয়া আবার বৈরী হওয়ার আশঙ্কায় সমুদ্র থেকে ট্রলারগুলো ঘাটে ফিরতে শুরু করেছে।”

কিউটিভি/অনিমা/০৮.০৯.২০২২/সকাল ১০.১৪

▎সর্বশেষ

ad