ব্রেকিং নিউজ
দর্শনই মানুষকে অন্য প্রাণী থেকে আলাদা করে হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী

সাংবাদিক হেনস্তার দায়ে জাবির ৪ শিক্ষার্থী বহিষ্কার

Anima Rakhi | আপডেট: ০৭ সেপ্টেম্বর ২০২২ - ০১:০০:২০ পিএম

ডেস্ক নিউজ : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সাংবাদিককে নির্যাতনের দায়ে ৪ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। 

বুধবার বিশ্ববিদ্যালয়ের পুরাতন রেজিস্ট্রার ভবনের প্রক্টর অফিসে শৃঙ্খলা কমিটির সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।

বহিষ্কৃতরা হলেন আসাদ হক (নৃবিজ্ঞান-৪৬), আরিফ জামান সেজান (নৃবিজ্ঞান-৪৬), রায়হান বিন হাবিব (নৃবিজ্ঞান -৪৭), মাসুম বিল্লাহ (আইন ও বিচার-৪৭)। 

এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আ. স. ম. ফিরোজ-উল-হাসান বলেন, শৃঙ্খলা কমিটির মিটিংয়ে ৪ জনকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে এবং শহীদ সালাম-বরকত হলের প্রভোস্ট অধ্যাপক ড. সুকল্যাণ কুমার কুন্ডুকে আহ্বায়ক করে চার সদস্য বিশিষ্ট অধিকতর তদন্ত কমিটি গঠন করা হয়েছে। 

কমিটির অন্যান্য সদস্যরা হলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের প্রভোস্ট অধ্যাপক ড. ইস্রাফিল আহমেদ, আল বেরুনী হলের প্রভোস্ট (ভারপ্রাপ্ত) মো. আশরাফুল আলম ও সদস্য সচিব প্রক্টর অফিসের সহকারী রেজিস্ট্রার মো. সোহেল রানা। কমিটিকে ১০ কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার জন্য বলা হয়েছে। 

এর আগে গত ২ আগস্ট বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্রনাথ ঠাকুর হলের ‘গেস্টরুমে’ সাংবাদিক আল-আমিন হোসাইনকে শারীরিকভাবে নির্যাতন করেন ওই হলের ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত থাকা কয়েকজন শিক্ষার্থী। 

ওই দিন রাতেই অভিযুক্ত আট শিক্ষার্থীকে অবাঞ্ছিত ঘোষণা করে ছাত্রলীগ।

কিউটিভি/অনিমা/০৭.০৯.২০২২/দুপুর ১.০০
▎সর্বশেষ

ad