ব্রেকিং নিউজ
টেস্ট বাবদ চিকিৎসকরা বছরে কমিশন পান ১৮৬১ কোটি টাকা রংপুর রেঞ্জে কুইক রেসপন্স টিম এর বিশেষ অভিযানে ১৬৭ জন গ্রেফতার ডুপডা’র নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত ২৪ ঘণ্টায় রংপুর রেঞ্জের ৭ জেলায় ৪১ জন গ্রেফতার কুড়িগ্রামে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা গ্রেফতার শেখ হাসিনার পাসপোর্ট চাওয়াটা রাজনৈতিক স্ট্যান্টবাজি: চিফ প্রসিকিউটর খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকীতে ব্যাপক আয়োজন’ করছে বিএনপি রংপুরে আইজিপির উদ্যোগে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের উদ্বোধন আইজিপির বক্তব্যকে সময়োপযোগী ও সঠিক বলল পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপি’র বক্তব্যের ভুল ব্যাখ্যা দেয়া হচ্ছে

সময়ের সঙ্গে ইরানের ওপর অর্থনৈতিক চাপ আরও বাড়বে: যুক্তরাষ্ট্র

Ayesha Siddika | আপডেট: ২১ নভেম্বর ২০২৬ - ০৬:০৪:২৬ পিএম

আন্তর্জাতিক ডেস্ক : ইরানের ওপর যুক্তরাষ্ট্রের আরোপ করা অর্থনৈতিক চাপ দেশটির অর্থনীতি ও আঞ্চলিক কর্মকাণ্ডে ক্রমেই বড় প্রভাব ফেলছে বলে দাবি করেছে ওয়াশিংটন। মার্কিন পররাষ্ট্র দফতরের এক মুখপাত্র বলেছেন, এই চাপের প্রভাব সময়ের সঙ্গে আরও বাড়বে। এর ফলে আঞ্চলিক অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগে ইরানের বিভিন্ন কর্মকাণ্ড পরিচালনার সক্ষমতাও দুর্বল হয়ে পড়বে।

তিনি বলেন, ‘ইরানি শাসকগোষ্ঠীর পরিস্থিতি ক্রমেই খারাপ হচ্ছে। অস্থিতিশীলতা সৃষ্টিকারী কর্মকাণ্ডে অর্থায়নের সক্ষমতা তারা ক্রমাগত হারাচ্ছে।’ পিগটের বক্তব্য অনুযায়ী, ইরানের ওপর অর্থনৈতিক চাপ অব্যাহত রাখার মাধ্যমে দেশটির আঞ্চলিক প্রভাব বিস্তারের সক্ষমতা সীমিত করতে চায় ট্রাম্প প্রশাসন। ওয়াশিংটনের অভিযোগ, তেহরান বিভিন্ন আঞ্চলিক কর্মকাণ্ডে অর্থায়ন ও সহযোগিতার মাধ্যমে মধ্যপ্রাচ্যে অস্থিতিশীলতা সৃষ্টি করছে।

এদিকে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান অচলাবস্থা নিরসনে কোনও নির্দিষ্ট সময়সীমা নির্ধারণ করেনি ট্রাম্প প্রশাসন। পিগট বলেন, পরিস্থিতি থেকে বেরিয়ে আসার জন্য প্রশাসন এখনও কোনও সময়সীমা বেঁধে দেয়নি।তার অভিযোগ, ইরান আলোচনায় বসার আগ্রহ দেখালেও যুক্তরাষ্ট্রের নির্ধারিত শর্তগুলো মেনে নিতে প্রস্তুত নয়। ফলে দুই দেশের মধ্যে সমঝোতার পথ এখনও অনিশ্চিত রয়ে গেছে।

যুক্তরাষ্ট্রের এই অবস্থান থেকে স্পষ্ট, তেহরানের ওপর অর্থনৈতিক চাপ অব্যাহত রাখাকেই আপাতত প্রধান কৌশল হিসেবে দেখছে ট্রাম্প প্রশাসন। ওয়াশিংটন মনে করছে, নিষেধাজ্ঞা ও অর্থনৈতিক বিধিনিষেধের প্রভাব ক্রমশ গভীর হলে ইরান শেষ পর্যন্ত মার্কিন শর্ত মেনে আলোচনায় বসতে বাধ্য হতে পারে। তবে কূটনৈতিক অচলাবস্থা কত দিন স্থায়ী হবে, সে বিষয়ে এখনও কোনও স্পষ্ট ইঙ্গিত দেয়নি যুক্তরাষ্ট্র।

সূত্র: আল-জাজিরা

 

 

আয়শা/২১ নভেম্বর ২০২৬,/সন্ধ্যা ৬:০০

▎সর্বশেষ

ad