ব্রেকিং নিউজ
টেস্ট বাবদ চিকিৎসকরা বছরে কমিশন পান ১৮৬১ কোটি টাকা রংপুর রেঞ্জে কুইক রেসপন্স টিম এর বিশেষ অভিযানে ১৬৭ জন গ্রেফতার ডুপডা’র নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত ২৪ ঘণ্টায় রংপুর রেঞ্জের ৭ জেলায় ৪১ জন গ্রেফতার কুড়িগ্রামে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা গ্রেফতার শেখ হাসিনার পাসপোর্ট চাওয়াটা রাজনৈতিক স্ট্যান্টবাজি: চিফ প্রসিকিউটর খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকীতে ব্যাপক আয়োজন’ করছে বিএনপি রংপুরে আইজিপির উদ্যোগে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের উদ্বোধন আইজিপির বক্তব্যকে সময়োপযোগী ও সঠিক বলল পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপি’র বক্তব্যের ভুল ব্যাখ্যা দেয়া হচ্ছে

ইরানি শাসকগোষ্ঠীর চার ঘনিষ্ঠজনের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

Ayesha Siddika | আপডেট: ২১ নভেম্বর ২০২৬ - ০৬:১৫:৫১ পিএম

আন্তর্জাতিক ডেস্ক : ইরানের শাসকগোষ্ঠীর ঘনিষ্ঠ চার ব্যক্তির বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। অবৈধভাবে তেল বিক্রির মাধ্যমে পাওয়া অর্থ দিয়ে ইরানের সামরিক বাহিনী ও সন্ত্রাসবাদে শাসকগোষ্ঠীর সমর্থন জোগাতে সহায়তার অভিযোগে তাদের বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়েছে।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। নিষেধাজ্ঞার আওতায় আসা ব্যক্তিদের মধ্যে রয়েছেন ইসলামিক রেভ্যুলুশনারি গার্ড করপসের (আইআরজিসি) সাবেক এক গোয়েন্দা কর্মকর্তা এবং মাহান এয়ারের প্রধানের ছেলে।

বিবৃতিতে বলা হয়, মাহান এয়ার এমন একটি বিমান সংস্থা, যেটিকে ইরানের শাসকগোষ্ঠী আইআরজিসির কুদস ফোর্সের জন্য অস্ত্র ও যোদ্ধা পরিবহনে ব্যবহার করে। এই নিষেধাজ্ঞা ‘অপারেশন ইকোনমিক আউটকাস্ট’-এর অংশ। ইরানের শাসকগোষ্ঠীকে টিকিয়ে রাখতে সহায়তাকারী অবৈধ অর্থপ্রবাহ বন্ধ করাই এ সমন্বিত সরকারি অভিযানের লক্ষ্য।

বিবৃতিতে আরও বলা হয়, তেহরানের রাজস্ব আয়ের পথ বন্ধে যুক্তরাষ্ট্র কাজ অব্যাহত রাখবে। ইরান এই অর্থ ব্যবহার করে আঞ্চলিক অস্থিতিশীলতা সৃষ্টি করছে, যুক্তরাষ্ট্রের অংশীদারদের হুমকি দিচ্ছে এবং বিপজ্জনক উচ্চাকাঙ্ক্ষা বাস্তবায়নের চেষ্টা করছে।

 

 

আয়শা/২১ নভেম্বর ২০২৬,/সন্ধ্যা ৬:১২

▎সর্বশেষ

ad