ব্রেকিং নিউজ
যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী ইট উৎপাদনে পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর চীনের সাথে বাংলাদেশের সম্পর্ক অবিচ্ছেদ্য : মির্জা ফখরুল শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখছে ভারত: জয়সওয়াল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হত্যাকারী মোজাফফর সেনা হেফাজতে এক সপ্তাহে বিশ্বে তেলের দাম বাড়ল ১২ শতাংশ যুক্তরাষ্ট্রকে চ্যালেঞ্জ করতে চীনের নতুন ‘এআই জোট’ দাপুটে জয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ

বঙ্গমাতা সেতু: কোন গাড়ির টোল কত

superadmin | আপডেট: ০৪ সেপ্টেম্বর ২০২২ - ০৮:৫১:৫৮ পিএম

ডেস্কনিউজঃ পিরোজপুর জেলার বরিশাল-খুলনা আঞ্চলিক মহাসড়কের বেকুটিয়ায় কঁচা নদীর ওপর নির্মিত ‘বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব ৮ম বাংলাদেশ চীন-মৈত্রী সেতুতে যান চলাচল শুরু হয়েছে।

রবিবার (৪ সেপ্টেম্বর) সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে নবনির্মিত এই সেতুটি উদ্বোধন করেন। সেতুতে বিভিন্ন শ্রেণির যানবাহনের জন্য নির্ধারিত টোল। সূত্র: সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ

ওই তালিকা অনুসারে এই সেতুর জন্য মোটরসাইকেল, বাইসাইকেল, রিকশা ও ঠেলাগাড়ির জন্য নির্ধারিত টোলহার ৫ টাকা করে। টেম্পো, সিএনজি ও ব্যাটারিচালিত অটোরিকশার ক্ষেত্রে টোল ধরা হয়েছে ১৫ টাকা করে। প্রাইভেট কারে করে সেতু পার হতে দিতে হবে ৩০ টাকা। মাইক্রোবাস ও পিক-আপের (ফোরে হুইল) জন্য টোল দিতে হবে ৫০ টাকা।

এই সেতুতে চলাচলের জন্য আগেই নির্ধারণ করা টোলহার চলতি বছরের শুরুতে অনুমোদন দেওয়া হয়।সড়ক ও জনপথ অধিদপ্তর ৮৯৪ দশমিক ৮ কোটি টাকা ব্যয়ে ১ হাজার ৪৯৩ মিটার দৈর্ঘ্যের এবং ১৩ দশমিক ৪০ মিটার প্রস্থের সেতুটির নির্মাণকাজ সমাপ্ত করেছে। চীন সরকার এ সেতুটি নির্মাণে ৬৫৪ দশমিক ৮০ কোটি টাকা প্রকল্প সাহায্য দিয়েছে এবং বাংলাদেশ সরকার ব্যয় করেছে ২৩৯ দশমিক ৮০ কোটি টাকা।

চলতি বছরের ডিসেম্বরে এটি শেষ হওয়ার কথা থাকলেও ৫ মাস আগে ঠিকাদারি প্রতিষ্ঠান নির্মাণকাজ শেষ করে সেতু বিভাগের কাছে ৭ আগস্ট হস্তান্তর করে। সেতুর পূর্ব প্রান্তে নদীর তীরে ২২০ মিটার দীর্ঘ এবং ৫৫ মিটার চওড়া একটি বিনোদন এলাকা গড়ে তোলা হয়েছে।

বিপুল/০৪.০৯.২০২২ /রাত ৮.৪৩

▎সর্বশেষ

ad