টসে হেরে আজ ‘উল্টো’ কথা বললেন সাকিব

Ayesha Siddika | আপডেট: ০১ সেপ্টেম্বর ২০২২ - ০৮:০০:০১ পিএম

স্পোর্টস ডেস্ক : এশিয়া কাপে শ্রীলংকার বিপক্ষে নিজেদের বাঁচা-মরার লড়াইয়ে  দুবাইয়ে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ।এ ম্যাচটিতে টসে জয় পায় শ্রীলংকা। এরপর বাংলাদেশকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানান লংকান অধিনায়ক। ম্যাচটিতে টসে হেরে ব্যাটিং পাওয়ার পর বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসান বলেছেন, যদি আজ টসে জিততেন তাহলে তিনি ফিল্ডিং নিতেন। আফগানিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচে টসে জিতেও ব্যাটিং নিয়েছিলেন সাকিব। আজ উল্টো কথা বললেন তিনি। অথচ এশিয়া কাপের প্রথম দুটি ম্যাচে যে দল টসে জিতেছিল তারা ফিল্ডিংই নিয়েছিল। 

এ ব্যাপারে সাকিব বলেন, আমরা আগে ফিল্ডিং করতে চেয়েছিলাম। কিন্তু এটি আমাদের নিয়ন্ত্রণে নেই। যদি আমরা হাতে উইকেট রাখতে পারি এবং শেষ দশ ওভার কাজে লাগাতে পারি। শেষ ম্যাচে আমরা ভালো করতে পারিনি। যদি আজ ব্যাট ভালো করি হাতে  উইকেট রাখতে পারি, তাহলে এটি ভালো একটি ম্যাচ হবে।  সত্যি বলতে আমরা মিডিয়ার সঙ্গে কথা বলিনি। শুধুমাত্র নিজেদের দিকে নজর দিয়েছি। 

 

 

কিউটিভি/আয়শা/০১ সেপ্টেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/রাত ৮:০০

▎সর্বশেষ

ad