ব্রেকিং নিউজ
হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী ইট উৎপাদনে পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর

বাস ভাড়া নিয়ে তর্ক, যাত্রীর মাথা ফাটালেন হেলপার

Anima Rakhi | আপডেট: ৩১ আগস্ট ২০২২ - ০৪:০১:১৭ পিএম

ডেস্ক নিউজ : রাজধানীতে ভাড়া নিয়ে কথা কাটাকাটির জেরে যাত্রীর মাথা ফাটানোর অভিযোগ উঠেছে ঢাকা নগর পরিবহনের চালক ও হেলপারের বিরুদ্ধে। আহত যাত্রীর নাম মো. শহীদ (৩৩)। তিনি একটি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মচারী। এ ঘটনায় হেলপারকে আটক করেছে পুলিশ।

বুধবার (৩১ আগস্ট) সকালে যাত্রাবাড়ী থেকে মোহাম্মদপুরগামী ঢাকা নগর পরিবহনে এ ঘটনা ঘটে। পরে আহত শহীদকে শাহবাগ থানার পুলিশ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যায়।

আহত শহীদ জানায়, তিনি যাত্রাবাড়ী এলাকা থেকে ঢাকা নগর পরিবহন নামে একটি যাত্রীবাহী বাসে উঠেন। তার গন্তব্য ছিল শাহবাগ ইঞ্জিনিয়ার ইনস্টিটিউট। পরে ভাড়া নিয়ে ওই বাসের হেলপার ও চালকের সঙ্গে চলন্ত অবস্থায় কথা কাটাকাটি হয়। পরে ইঞ্জিনিয়ার ইনস্টিটিউট না নামিয়ে তাকে শাহবাগ মোড়ে এনে মারধর করেন তারা। এ সময় মাথায় আঘাত করলে তার মাথা ফেটে যায়।

শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) মো. আব্দুল জব্বর জানান, প্রাথমিকভাবে জানা গেছে ভাড়া নিয়ে কথা কাটাকাটির জের ধরে এ ঘটনা ঘটেছে। আহত ব্যক্তিকে ঢামেক হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। নগর পরিবহনের বাস জব্দ ও হেলপার ইব্রাহিম পুলিশ হেফাজতে আছেন। 

শাহবাগ থানা ডিউটি অফিসার উপপরিদর্শক (এসআই) সাহাবুদ্দিন জানান, নগর পরিবহনের চালক ও হেলপারের সঙ্গে ভাড়া নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে ওই যাত্রীকে মারধর করা হয়। আঘাতে তার মাথা ফেটে যায়।

কিউটিভি/অনিমা/৩১ অগাস্ট ২০২২, খ্রিস্টাব্দ/বিকাল ৪:০১
▎সর্বশেষ

ad