আখাউড়ায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

Anima Rakhi | আপডেট: ৩০ আগস্ট ২০২২ - ০৯:৪২:১৪ এএম
বাদল আহাম্মদ খান ,ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার বনগজ গ্রামে সোমবার বিকেলে পানিতে ডুবে ইলমা ও সামিয়া নামে তিন বছর বয়সি দুই শিশুর সলিল সমাধি হয়েছে। ইলাম ওই গ্রামের মো. জুয়েল মিয়া ও সামিয়া একই গ্রামের নূরুল ইসলামের মেয়ে। হাসপাতাল ও প্রতিবেশি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

জহর মিয়া নামে এক প্রতিবেশি ও হাসপাতাল সংশ্লিষ্ট এক ব্যক্তি জানান, বাড়ির পাশের একটি গর্তে ওই দুই শিশু ডুবে মারা যায়। কিভাবে তারা ডুবেছে সে বিষয়টি কেউ বলতে পারছে না। আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসার জন্য কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন।   

কিউটিভি/অনিমা/৩০ অগাস্ট ২০২২, খ্রিস্টাব্দ/সকাল ৯:৪১

▎সর্বশেষ

ad