
সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ. এইচ. ইরফান উদ্দিন আহম্মেদ উপজেলার হরষপুর, পাহাড়পুর, বিষ্ণুপুর ও চম্পকনগর ইউনিয়নের ২৫টি করাত কলে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন। তিনি জানিয়েছেন, অভিযান পরিচালনাকালে ২৬টি করাত কলের মধ্যে একটি করাত কলকে বৈধ পাওয়া যায়। বাকি ২৫টি করাত কলের একটিরও লাইসেন্স নেই। ২৫টি করাত কলের মধ্যে নয়টি বিদ্যুৎ চালিত ও ১৬টি ডিজেলে চালিত।
অভিযানকালে নয়টি করাত কলের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এর মধ্যে একটি করাত কলকে আগে সতর্ক করা সত্ত্বেও লাইসেন্স না করার কারণে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার পাশাপাশি ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। ডিজেল চালিত ১৬টি করাত কলের মেশিন চালু করার হ্যান্ডেল জব্দ করে বন বিভাগের কাছে দেওয়া হয়। পর্যায়ক্রমে উপজেলার বাকি ইউনিয়নগুলোতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালানো হবে বলেও তিনি জানিয়েছেন।
কিউটিভি/অনিমা/২৫.০৮.২০২২/দুপুর ১.৪৫



