ব্রেকিং নিউজ
হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী ইট উৎপাদনে পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর

হরতালে সাড়া নেই, যান চলাচল স্বাভাবিক

Anima Rakhi | আপডেট: ২৫ আগস্ট ২০২২ - ০৯:৩৩:২৯ এএম

ডেস্ক নিউজ : বাম গণতান্ত্রিক জোটের ডাকা অর্ধদিবস হরতালে রাজধানীতে তেমন সাড়া নেই। সকাল থেকে সব ধরনের যানবাহন চলছে। হরতালের সমর্থনে জোটের নেতাকর্মীরা পল্টন এলাকায় মিছিল করলেও সড়কগুলোতে নির্বিঘ্নে চলছে যানবাহন।

জ্বালানি তেল, ইউরিয়া সার, খাদ্যসহ নিত্যপণ্যের দাম ও পরিবহনের ভাড়া কমানো দাবিতে হরতালের ডাক দেয় বাম জোট।

বৃহস্পতিবার  সকাল ৬টায় বাম জোটের এ হরতাল শুরু হলেও রাজধানীর বায়তুল মোকাররম, জিরো পয়েন্ট, গুলিস্তান, প্রেসক্লাব এলাকার সড়কগুলোতে যানবাহন চলাচল স্বাভাবিক দেখা গেছে।

এক কথায় রাস্তায় হরতালের কোনো উত্তাপ নেই। যানবাহনের চলাচল দেখে মনে হয়নি হরতাল চলছে। সব কিছু স্বাভাবিক আছে।

এদিকে হরতালে যেকোনো ধরনের নাশকতা এড়াতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। এছাড়া বিভিন্ন সড়কের মোড়ে মোড়ে পুলিশের বিপুল সংখ্যক সদস্য মোতায়েন রয়েছে।

কিউটিভি/অনিমা/২৫.০৮.২০২২/সকাল ৯.৩৩

▎সর্বশেষ

ad