ব্রেকিং নিউজ
হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী ইট উৎপাদনে পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর

যৌক্তিক ভাড়া নির্ধারণের আশ্বাসে সড়ক ছাড়ল শিক্ষার্থীরা

Anima Rakhi | আপডেট: ২৪ আগস্ট ২০২২ - ০৮:০০:২৭ এএম

ডেস্ক নিউজ : বাসে অর্ধেক ভাড়ার দাবিতে ফের আন্দোলনে নেমেছে রাজধানীর শিক্ষার্থীরা। এতে বনানী বিভিন্ন সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়, বাড়ে যানজট। বৃহস্পতিবার যৌক্তিক ভাড়া নির্ধারণ করার আশ্বাস পেয়ে, আাড়াই ঘণ্টা পর সড়ক ছেড়ে দেয় আন্দোলনরত শিক্ষার্থীরা।

রাজধানীতে বাসে অর্ধেক ভাড়ার দাবিতে মঙ্গলবার দুপুরে বনানী পোস্ট অফিসের সামনের সড়কে অবস্থান য়ে শতাধিক শিক্ষার্থী। 

বনানী বিদ্যানিকেতন স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীদের সঙ্গে অন্য কলেজ-বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও এতে অংশ নেয়।

শিক্ষার্থীদের অভিযোগ, গুলশান বনানী নতুনবাজার রোডে চক্রাকার বাসে ছাত্র-ছাত্রীদের অর্ধেক ভাড়া নেয়া হচ্ছে না। মাত্র আড়ই কিলোমিটার দূরত্বে ভাড়া নেয়া হচ্ছে ৩০ টাকা। তাই বাধ্য হয়ে তারা সড়কে নেমেছে। 

শিক্ষার্থীদের আন্দোলনের কারণে কামাল আতাতুর্ক সড়কে গুলশান-২ গামী যান চলাচল বন্ধ হয়ে যায়। এই যানজট ছড়িয়ে পড়ে আশে পাশের সড়কে।

আগামী ২৫ আগস্ট (বৃহস্পতিবার) মালিকপক্ষ, শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবকেরা বসে যৌক্তিক ভাড়া নির্ধারণ করবেন- এমন আশ্বাসে বেলা আড়াইটার দিকে সড়ক ছেড়ে দেয় আন্দোলনরত শিক্ষার্থীরা। 

এদিন, একই দাবিতে রাজধানীর তেজগাঁও এলাকায় বিক্ষোভ করেছে ঢাকা পলিটেকনিকের শিক্ষার্থীরাও।

কিউটিভি/অনিমা/২৪.০৮.২০২২/সকাল ৭.৫৮

▎সর্বশেষ

ad