
বাদল আহাম্মদ খান ,ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : তিন ধরণের মাদকসহ মো. রতন মিয়া (৪০) নামে এক মাদক কারবারিকে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ থেকে গ্রেপ্তার করেছে র্যাব-১৪ কিশোরগঞ্জের ভৈরবের একটি দল। শনিবার সন্ধ্যায় উপজেলা সদরের পুরাতন ফেরিঘাট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার হওয়া রতন মিয়া উপজেলার শরীয়তনগরের বাদল মিয়ার ছেলে।র্যাবের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে ভান্ডারি পরিবহন ট্রান্সপোর্ট এর অফিস কক্ষ থেকে রতনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে ১৭৯০ পিস ইয়াবা, ৩৫ বোতল ফেন্সিডিল ও দুই লিটার খোলা ফেন্সিডিল, আড়াইশ’ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এছাড়া তার কাছ থেকে মাদক বিক্রয়ের ৫১ হাজার টাকা উদ্ধার করে র্যাব।
কিউটিভি/অনিমা/২২ অগাস্ট ২০২২, খ্রিস্টাব্দ/বিকাল ৩:২২



