ব্রেকিং নিউজ
হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী ইট উৎপাদনে পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর

শরীয়তপুরে পাঠ আলাপন শোকের পাতায় পাতায়

Anima Rakhi | আপডেট: ১৬ আগস্ট ২০২২ - ০২:৪৪:২১ পিএম

খোরশেদ আলম বাবুল,শরীয়তপুর প্রতিনিধি  : মঙ্গলবার দুপুরে সদর উপজেলা প্রশাসনের সম্মেলন কক্ষে পাঠ আলাপন শোকের পাতায় পাতায় অনুষ্ঠিত হয়েছে। এতে অংশগ্রহণ করে রোভার স্কাউট, অরণ্য আলো লাইব্রেরী পরিচালনা কমিটির সদস্য ও সামাজিক সংগঠন চেতনা ৭১। ভিন্নধর্মী এই প্রতিযোগিতার আয়োজন করেছেন শরীয়তপুর সদর উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদ।

আর এতে সহযোগিতা করেছে বই ফেরী। অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন নির্বাহী অফিসার মনদীপ ঘরাই। পাঠ আলোচনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আবুল হাসেম তপাদার। সভায় বই ফেরীর চেয়ারম্যান রাশেদুল আলম ও রেডিও ধ্বনির হেড অব বিজনেস মশিউর রহমান উপস্থিত ছিলেন।

পাঠ আলাপনে ৫০ জন প্রতিযোগী অংশগ্রহন করেন। ইতিবাচক অর্থে বঙ্গবন্ধুকে কে কিভাবে বুকে ধারণ করেন সেই সম্পর্কে প্রত্যেককে একটি করে ইউনিক শব্দ লিখতে হয়। অংশগ্রহণকারী বিজয়ীদের মধ্য থেকে প্রথম ১০ জনকে বই ফেরীর পক্ষ থেকে বই উপহার দেওয়া হয়।

কিউটিভি/অনিমা/১৬ অগাস্ট ২০২২, খ্রিস্টাব্দ/দুপুর ২:৪৩

▎সর্বশেষ

ad