ব্রেকিং নিউজ
হামের উপসর্গে ২৪ ঘণ্টায় ৪ শিশুর মৃত্যু, আক্রান্ত ১১৭৪ জাতি গঠনে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিনিয়োগ শিশুর শিক্ষা ও স্বাস্থ্য : প্রধানমন্ত্রী ইরাকে আইআরজিসি’র গোপন সেল, মধ্যপ্রাচ্যের দেশগুলোতে হামলা যুক্তরাষ্ট্রে আর্জেন্টিনা সমর্থকদের গাড়িতে গুলি, নিহত ১ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে সংঘাতের শঙ্কা, দেশজুড়ে পুলিশের সতর্কতা রিজার্ভ চুরি মামলার খসড়া চার্জশিট নিয়ে প্রকাশিত তথ্য সিআইডির নয় সরকার ইতোমধ্যে অনেকগুলো অঘটন ঘটিয়েছে মধ্যপ্রাচ্য যুদ্ধে নিহতের সংখ্যা আসলে কত? সমঝোতার পর হরমুজ প্রণালি পাড়ি দিল ইরানের ১১ বাণিজ্যিক জাহাজ সেনাবাহিনী দেশের গণ্ডি পেরিয়ে বিশ্বপরিসরেও অবদান রাখছে : সেনাপ্রধান

সিলেট উইমেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির শোক দিবস পালন

Anima Rakhi | আপডেট: ১৬ আগস্ট ২০২২ - ০৯:০০:৪৬ এএম

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি :  জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৭তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে সিলেট উইমেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পক্ষ থেকে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গনে স্থাপিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়। এরপর সকাল ১১টায় জামতলাস্থ সিলেট উইমেন চেম্বারের নিজস্ব কার্যালয়ে শোকসভা অনুষ্ঠিত হয়।

সিলেট উইমেন চেম্বারের সভাপতি স্বর্নলতা রায় এর সভাপতিত্বে শোকসভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন রাবেয়া আক্তার রিয়া, তাছনিম আক্তার, নাছরিন বেগম ও বিউটি বর্মন, সদস্য আঁখি, সেনা বেগম ও সিলেট উইমেন চেম্বারের সদস্যবৃন্দ।অনুষ্ঠানের শুরুতে পরিচালক রাবেয়া আক্তার রিয়া, জাতির পিতা শেখ মুজিবুর রহমান সহ তাঁর পরিবারের সকল শাহাদাত বরণকারী সদস্যদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া পাঠ করেন। শোক সভা পরিচালনা করেন আইটি অফিসার মিনাক্ষী পাল সুমি ও সচিব শতাব্দী রায় মম।

কিউটিভি/অনিমা/১৬ অগাস্ট ২০২২, খ্রিস্টাব্দ/সকাল ৯:০০

▎সর্বশেষ

ad