ব্রেকিং নিউজ
হামের উপসর্গে ২৪ ঘণ্টায় ৪ শিশুর মৃত্যু, আক্রান্ত ১১৭৪ জাতি গঠনে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিনিয়োগ শিশুর শিক্ষা ও স্বাস্থ্য : প্রধানমন্ত্রী ইরাকে আইআরজিসি’র গোপন সেল, মধ্যপ্রাচ্যের দেশগুলোতে হামলা যুক্তরাষ্ট্রে আর্জেন্টিনা সমর্থকদের গাড়িতে গুলি, নিহত ১ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে সংঘাতের শঙ্কা, দেশজুড়ে পুলিশের সতর্কতা রিজার্ভ চুরি মামলার খসড়া চার্জশিট নিয়ে প্রকাশিত তথ্য সিআইডির নয় সরকার ইতোমধ্যে অনেকগুলো অঘটন ঘটিয়েছে মধ্যপ্রাচ্য যুদ্ধে নিহতের সংখ্যা আসলে কত? সমঝোতার পর হরমুজ প্রণালি পাড়ি দিল ইরানের ১১ বাণিজ্যিক জাহাজ সেনাবাহিনী দেশের গণ্ডি পেরিয়ে বিশ্বপরিসরেও অবদান রাখছে : সেনাপ্রধান

নবজাতক শিশুদের মাঝে গাছের চারা বিতরণ

Ayesha Siddika | আপডেট: ১১ আগস্ট ২০২২ - ১০:৩৪:৩১ পিএম

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি : পাত্র সম্প্রদায় কল্যাণ পরিষদ (পাসকপ) এর আয়োজনে এবং দাতা সংস্থা মিজারিওর/কেজেডই এর সহায়তায় পাত্র জাতীগোষ্ঠীর নবজাতক শিশুদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১১ আগস্ট) সকাল ১১টায় পাসকপ কার্যালয়ে কর্মএলাকার মোট ৩৫ জন শিশুদের মাঝে বনজ, ফলদ ও ভেষজ গাছের চারা বিতরণ করেন। চারা বিতরণকালে উপস্থিত ছিলেন পাসকপ এর নির্বাহী প্রধান শ্রী গৌরাঙ্গ পাত্র ও প্রকল্প সমন্বয়কারী লাবনী স্বার্তী।

এসময় বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের ঝুকি মোকাবেলা, সবুজ শ্যামল পরিবেশ গড়া এবং শিশুদের ভবিষৎ সুন্দরভাবে গড়ার জন্য বেশি বেশি গাছের চারা রোপন করা প্রয়োজন। গাছ মানুষের জীবন রক্ষাকারী অক্সিজেন প্রদান করে থাকে। যত্নসহকারে গাছকে বড় করলে সে গাছ মানব জীবনে অনেক উপকারে আছে। মানুষ একে অন্যের সাথে বিশ্বাস ঘাটক করতে পারে কিন্তু একটি গাছ কোন দিন তা করবে না।

গাছ মানুষের এত উপকার করে যে তা বলে শেষ করা যাবে না। ফলদ বৃক্ষ পরিবেশ রক্ষা ও অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। অন্যদিকে ঔষধ তৈরির জন্য ভেষজ গাছও আমাদের অনেক প্রয়োজন রয়েছে। তাই বনজ ও ফলদ গাছের পাশাপাশি ভেষজ গাছও আমাদের লাগাতে হবে। সুন্দরভাবে বাঁচতে হলে আমাদের আরো বেশি করে গাছ লাগানোর পাশাপাশি অন্যকেও গাছ লাগানোর জন্য উৎসাহিত করতে হবে। আমরা সবাই প্রকৃতির সন্তান, প্রকৃতির কালোই আমরা বেড়ে উঠি। তাই এই প্রকৃতিতে নিজেদের অস্তিত্বকে ঠিকিয়ে রাখতে হলে প্রকৃতিকে ভালোবাসার কোন বিকল্প নেই।

 

 

কিউটিভি/আয়শা/১১ অগাস্ট ২০২২, খ্রিস্টাব্দ/রাত ১০:৩০

▎সর্বশেষ

ad