ব্রেকিং নিউজ
হামের উপসর্গে ২৪ ঘণ্টায় ৪ শিশুর মৃত্যু, আক্রান্ত ১১৭৪ জাতি গঠনে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিনিয়োগ শিশুর শিক্ষা ও স্বাস্থ্য : প্রধানমন্ত্রী ইরাকে আইআরজিসি’র গোপন সেল, মধ্যপ্রাচ্যের দেশগুলোতে হামলা যুক্তরাষ্ট্রে আর্জেন্টিনা সমর্থকদের গাড়িতে গুলি, নিহত ১ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে সংঘাতের শঙ্কা, দেশজুড়ে পুলিশের সতর্কতা রিজার্ভ চুরি মামলার খসড়া চার্জশিট নিয়ে প্রকাশিত তথ্য সিআইডির নয় সরকার ইতোমধ্যে অনেকগুলো অঘটন ঘটিয়েছে মধ্যপ্রাচ্য যুদ্ধে নিহতের সংখ্যা আসলে কত? সমঝোতার পর হরমুজ প্রণালি পাড়ি দিল ইরানের ১১ বাণিজ্যিক জাহাজ সেনাবাহিনী দেশের গণ্ডি পেরিয়ে বিশ্বপরিসরেও অবদান রাখছে : সেনাপ্রধান

সিলেটে মোমেন ফাউন্ডেশনের ফ্রি মেডিকেল ক্যাম্প

Ayesha Siddika | আপডেট: ০২ আগস্ট ২০২২ - ০৮:২৭:৩৩ পিএম

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি : পররাষ্ট্রমন্ত্রী ড. একে এম আবদুল মোমেন এমপ ’র নামে প্রতিষ্ঠিত মোমেন ফাউন্ডেশন সিলেটবাসীর সেবায় কাজ করে যাচ্ছে। করোনা মহামারি, বন্যাসহ যেকোনো প্রাকৃতিক দুর্যোগে মানুষে পাশে দাঁড়ায় এ সংগঠনটি। এর ধারাবাহিকতায় নগরীর ৯নং ওয়ার্ডস্থ আখালিয়াবাজার এবং ধানুহাঠারপার পাড় এলাকায় অসহায়, গরীব ও দুঃখী মানুষের মধ্যে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল টিমের সদস্যরা সিলেট নগরীর ৯ নং ওয়ার্ডের প্রায় আড়াই শতাধিক লোকজনকে চিকিৎসা সেবা প্রদান করেন।

মঙ্গলবার (২আগস্ট) সকাল থেকে সিলেট নগরীর ৯নং ওয়ার্ডস্থ আখালিয়া পূর্বাশা যুব কল্যাণ সংস্থার সহযোগিতায় এ কার্যক্রম পরিচালনা করা হয়। সিলেট সিটি কর্পোরেশনের সাবেক ভারপ্রাপ্ত মেয়র ও ৯নং ওয়ার্ড কাউন্সিলর মো. মখলিছুর রহমান কামরান এর সভাপতিত্বে ও ওয়ার্ড সচিব পিন্টু আহমদ সিলেট সিটি করর্পোরেশন এর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত বক্তব্য রাখেন পররাষ্ট্রমন্ত্রীর সহধর্মিণী সেলিনা মোমেন।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন এলাকার মুরব্বি আক্রম আলী, ফরহাদ বক্স, জাতীয় মহিলা সংস্থার সিলেটের চেয়ারম্যান হেলেন আহমদ, পররাষ্ট্রমন্ত্রীর ব্যক্তিগত সহকারী শফিউল আলম জুয়েল, সিলেট অনলাইন প্রেস ক্লাবের সভাপতি মুহিত চৌধুরী, পূর্বাশা যুব কল্যাণ সংস্থার সভাপতি আবিদুর রহমান অহি, এলাহি যুব কল্যাণ সংস্থার সভাপতি আবু তাহের লাল, এলাকার মুরব্বিয়ান, আব্দুল মালেক,ফজর আলী, আব্দুর রউফ, হেলাল আহমদ প্রমুখ।

 

 

কিউটিভি/আয়শা/০২ অগাস্ট ২০২২, খ্রিস্টাব্দ/রাত ৮:১৫

▎সর্বশেষ

ad