ব্রেকিং নিউজ
হামের উপসর্গে ২৪ ঘণ্টায় ৪ শিশুর মৃত্যু, আক্রান্ত ১১৭৪ জাতি গঠনে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিনিয়োগ শিশুর শিক্ষা ও স্বাস্থ্য : প্রধানমন্ত্রী ইরাকে আইআরজিসি’র গোপন সেল, মধ্যপ্রাচ্যের দেশগুলোতে হামলা যুক্তরাষ্ট্রে আর্জেন্টিনা সমর্থকদের গাড়িতে গুলি, নিহত ১ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে সংঘাতের শঙ্কা, দেশজুড়ে পুলিশের সতর্কতা রিজার্ভ চুরি মামলার খসড়া চার্জশিট নিয়ে প্রকাশিত তথ্য সিআইডির নয় সরকার ইতোমধ্যে অনেকগুলো অঘটন ঘটিয়েছে মধ্যপ্রাচ্য যুদ্ধে নিহতের সংখ্যা আসলে কত? সমঝোতার পর হরমুজ প্রণালি পাড়ি দিল ইরানের ১১ বাণিজ্যিক জাহাজ সেনাবাহিনী দেশের গণ্ডি পেরিয়ে বিশ্বপরিসরেও অবদান রাখছে : সেনাপ্রধান

শেখ হাসিনার কারান্তরীন দিবসে সিলেট জেলা যুবলীগের মিলাদ ও দোয়া মাহফিল

Anima Rakhi | আপডেট: ১৭ জুলাই ২০২২ - ০৪:৪৪:৪৩ পিএম

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি : বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বঙ্গবন্ধু কন্যা রাষ্ট্রনায়ক শেখ হাসিনার কারান্তরীণ ও গণতন্ত্রের অবরুদ্ধ দিবসে সিলেট জেলা যুবলীগের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্টিত হয়েছে।শনিবার ( ১৬ জুলাই) নগরীর কোর্ট মসজিদে এ মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্টিত হয়।মিলাদ ও দোয়া মাহফিলে বঙ্গবন্ধুর দুই কন্যা ও তাদের পরিবারের সদস্যদের দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করে বিশেষ মোনাজাত এবং ১৫ই আগষ্টে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজ্ুির রহমানসহ নিহত সকল শহিদের আত্মার মাগফেরাত কামনা করা হয়।

এসময় উপস্থিত ছিলেন সিলেট জেলা যুবলীগের সভাপতি শামীম আহমদ ভিপি ও সাধারণ সম্পাদক মোহাম্মদ শামীম আহমদসহ জেলা যুবলীগের নেতৃবৃন্দ।উল্লেখ্য, ২০০৭ সালের ১৬ জুলাই ভোরে ফখরুদ্দিন-মইনউদ্দিনের সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার আওয়ামী লীগের সভাপতি এবং বর্তমান প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে ধানমন্ডির নিজ বাসভবন সুধাসদন থেকে থেকে গ্রেফতার ও কারান্তরীণ করে।গ্রেপ্তারের আগে শেখ হাসিনার নামে একাধিক মামলা দেয়া হয়। গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়লে দলের নিবেদিতকর্মীরা বিক্ষোভে ফেটে পড়েন। দেশে-বিদেশে প্রতিবাদের ঝড় ওঠে। বেশ কয়েকটি দুর্নীতির মামলায় দীর্ঘ ১১ মাস সংসদ ভবন চত্বরে স্থাপিত বিশেষ কারাগারে বন্দি রাখা হয় তাকে।

জরুরি অবস্থার মধ্যে দেশজুড়ে আওয়ামী লীগ নেতাকর্মীদের তীব্র আন্দোলন, জাতীয় ও আন্তর্জাতিক চাপের মুখে শেখ হাসিনাকে উন্নত চিকিৎসার জন্য ২০০৮ সালের ১১ জুন জামিনে ৮ সপ্তাহের জন্য মুক্তি দেওয়া হয়।

কিউটিভি/অনিমা/১৭.০৭.২০২২/বিকাল ৪.৪৪

▎সর্বশেষ

ad