ব্রেকিং নিউজ
যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী ইট উৎপাদনে পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর চীনের সাথে বাংলাদেশের সম্পর্ক অবিচ্ছেদ্য : মির্জা ফখরুল শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখছে ভারত: জয়সওয়াল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হত্যাকারী মোজাফফর সেনা হেফাজতে এক সপ্তাহে বিশ্বে তেলের দাম বাড়ল ১২ শতাংশ যুক্তরাষ্ট্রকে চ্যালেঞ্জ করতে চীনের নতুন ‘এআই জোট’ দাপুটে জয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ

মালয়েশিয়ায় মৃত্যুশয্যায় প্রবাসী বাংলাদেশি, দেখার কেউ নেই

Anima Rakhi | আপডেট: ১১ জুলাই ২০২২ - ০২:১০:৫৪ পিএম
আশিক ইসলাম, মালয়েশিয়া প্রতিনিধি : সবাই যখন ঈদ আনন্দ উদ্‌যাপনে ব্যস্ত সময় পার করছে, মাহবুব আলম তখন মালয়েশিয়ার শাহ আলম হাসপাতালে বাঁচা-মরার সন্ধিক্ষণে। বাংলাদেশি প্রবাসী মাহবুব ২২ জুন দুর্ঘটনার শিকার হন নিজে।মালয়েশিয়ায় মৃত্যুশয্যায় প্রবাসী বাংলাদেশি, দেখার কেউ নেই চিকিৎসকরা বলছেন, প্রচণ্ড আঘাতে তার মুখের হাড় ভেঙে গেছে, ডান চোখ নষ্ট হয়ে গেছে, শিরা ছিঁড়ে মাথার ব্রেইন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে উন্নত চিকিৎসা পেলে এ রেমিট্যান্স-যোদ্ধার সুস্থ হয়ে উঠার সম্ভাবনা আছে বলেও জানিয়েছেন দায়িত্বরত চিকিৎসকরা।নদীভাঙনে সহায়-সম্বল হারানো মাহবুবের তিন মেয়ে ও স্ত্রী থাকেন গাজীপুর বোর্ডবাজারে একটি ভাড়া বাসায়। পুরো সংসার নির্ভরশীল মাহবুবের ওপর, যে নিজেই এখন মৃত্যুশয্যায়।

চিকিৎসকরা বলছেন, মাহবুবের উন্নত চিকিৎসা চালিয়ে যাওয়া অনেক ব্যয়বহুল। এখন পর্যন্ত ৪০ হাজার রিঙ্গিত (বাংলাদেশি টাকায় প্রায় ৯ লাখ) বিল বকেয়া আছে। এ টাকা পরিশোধ না করলে চিকিৎসা চালিয়ে যাওয়া মুশকিল বলেও জানান তারা।শুরুতেই আইসিইউতে রাখা হলেও অবস্থার অবনতি হওয়ায় তাকে এইচডিডব্লিউ-তে রাখা হয়। বর্তমানে অবস্থার কিছুটা উন্নতি হয়েছে। তবে চিকিৎসা অব্যাহত না রাখলে বাঁচানো সম্ভব না-ও হতে পারে বলে জানান চিকিৎসকরা।হাসপাতাল থেকে ফিরে মাহবুবের ভাতিজা আনোয়ার হোসেন জানান, মাহবুব সাব এজেন্ট নেয়া এক মালয়েশিয়ানের অধীন কাজ করেন। শুরুর দিকে সেই এজেন্ট কিছু সহযোগিতা করলেও এখন সে অপারগতা প্রকাশ করছে। রাওয়াং-এ থাকা আনোয়ার নিজেও একজন শ্রমিক। কাজের ফাঁকে চাচাকে দেখতে যান। নিজের সামান্য আয় থেকে ইতোমধ্যে তিন হাজার রিঙ্গিত (প্রায় ৬৮ হাজার টাকা) ব্যয় করেছেন। আনোয়ার আরও জানান, তার চাচার পরিবার খুবই অসহায়। তাদের পক্ষে সহযোগিতা করা সম্ভব নয়। এ অবস্থায় সরকার ও সমাজের বিত্তবানদের এগিয়ে আসারও আহ্বান জানান আনোয়ার। তিনি বলেন, সবার একটু সহযোগিতা পেলে হয়তো বাঁচবেন তারা চাচা।  

উল্লেখ্য, ২০১৬ সালে সরকারি ভিসায় পাম অয়েল বাগানে কাজ নিয়ে মালয়েশিয়ায় আসেন মাহবুব। পাম অয়েল বাগানের ভিসা শেষ হলে অবৈধ হয়ে যান তিনি। তবে সরকারের রিক্যালিব্রেশন প্রক্রিয়ায় বৈধ হওয়ার জন্য সব প্রক্রিয়া ইতোমধ্যে শেষ করেছেন মাহবুব।এদিকে দুর্ঘটনার বিষয়ে মালয়েশিয়ায় বাংলাদেশ হাইকমিশনে অবহিত করা হয়েছে। অসহায় এ প্রবাসীর সহযোগিতায় সরকারিভাবে সহযোগিতার প্রত্যাশা করছে মাহবুবের পরিবার। একই সঙ্গে দেশ ও প্রবাসে থাকা বিত্তবানদের কাছেও পরিবারের একমাত্র উপার্জনক্ষম মানুষটিকে বাঁচাতে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন তারা। আহত মাহবুব আলম সম্পর্কে খোঁজখবর নিতে যোগাযোগ করতে পারেন +৬০১৬২৬৬২১৬২, +৬০১৪২৬৬০০৩৯ নম্বরে।
কিউটিভি/অনিমা/১১ জুলাই ২০২২, খ্রিস্টাব্দ/দুপুর ২:১০
▎সর্বশেষ

ad