ব্রেকিং নিউজ
যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী ইট উৎপাদনে পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর চীনের সাথে বাংলাদেশের সম্পর্ক অবিচ্ছেদ্য : মির্জা ফখরুল শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখছে ভারত: জয়সওয়াল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হত্যাকারী মোজাফফর সেনা হেফাজতে এক সপ্তাহে বিশ্বে তেলের দাম বাড়ল ১২ শতাংশ যুক্তরাষ্ট্রকে চ্যালেঞ্জ করতে চীনের নতুন ‘এআই জোট’ দাপুটে জয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ

কানাডায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি যুবকের মৃত্যু

superadmin | আপডেট: ১১ জুলাই ২০২২ - ১২:৫১:২৫ পিএম

ডেস্কনিউজঃ কানাডায় সড়ক দুর্ঘটনায় আসিফ সৈয়দ (২৭) নামের এক প্রবাসী বাংলাদেশি নিহত হয়েছেন। স্থানীয় সময় শনিবার (৯ জুলাই) আনুমানিক রাত ৩টায় কানাডার অটোয়া হাইওয়েতে গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ঘটনাস্থলেই তিনি মারা যান।

এ ঘটনায় তার চাচাতো ভাই নওশাদ সৈয়দ ও গাড়ির চালককে গুরুতর আহত অবস্থায় অটোয়ার জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

২৭ বছর বয়সী আসিফ সৈয়দ সম্প্রতি লেখাপড়া শেষ করে চাকরিতে যোগদান করেছিলেন।

নিহতের বাবার নাম আসলাম সৈয়দ। তাদের গ্রামের বাড়ি বগুড়া জেলার বাদুড়তলায়।
নিহত আসিফ বাংলাদেশ কানাডা-অ্যাসোসিয়েশন অব ক্যালগেরির সভাপতি মো. রশিদ রিপনের ভাগ্নে।

আসিফের মৃত্যুর খবরে কানাডার অটোয়ায় বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে। তার পরিবার সবার কাছে দোয়া চেয়েছে।

বিপুল/১১.০৭.২০২২/দুপুর ১২.৪৭

▎সর্বশেষ

ad