ব্রেকিং নিউজ
বন্যার পানি নামতেই সামনে এলো ভয়াবহ ক্ষয়ক্ষতির চিত্র ২৭ জুলাই থেকে ঢাকা-নারিতা ফ্লাইট পুনরায় চালু জুলাই শহীদদের স্বপ্নের বাংলাদেশ গঠনে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির নতুন কৌশলে কোন পথে যাচ্ছে যুদ্ধ? ‘ইউনিভার্সাল কার্ড’ চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর ২৬ কার্যদিবস শেষে সংসদের দ্বিতীয় অধিবেশন সমাপ্ত ৯ রাষ্ট্রায়ত্ত ব্যাংকের খেলাপি ঋণ ১ লাখ ৮৮ হাজার ৭০১ কোটি টাকা মধ্যপ্রাচ্যে একযোগে ৫ দেশে ইরানের অতর্কিত হামলা বন্যায় মৃত্যু বেড়ে ৫১, ক্ষতিগ্রস্ত ১০ লাখের বেশি মানুষ পানিবন্দী মানুষের জীবন-সম্পদ রক্ষায় সর্বোচ্চ সতর্কতা ও সমন্বয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

দৌড়ে পালিয়েও শেষ রক্ষা হলো না বেকারি ব্যবসায়ীর

Anima Rakhi | আপডেট: ২৩ জুন ২০২২ - ১০:০২:৫৫ এএম

ডেস্ক নিউজ : নড়াইলের লোহাগড়া উপজেলার শালনগর ইউনিয়নের রামকান্তপুর গ্রামে বেকারি ব্যবসায়ী আজিজুর বিশ্বাসকে (৪৫) পিটিয়ে ও কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা। 

পূর্ব শত্রুতার জের ধরে বুধবার (২২ জুন) দুপুরে এ ঘটনা ঘটে। নিহত আজিজুর ওই গ্রামের গহের বিশ্বাসের ছেলে।  

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, রামকান্তপুর গ্রামের মিঠু সরদারের সঙ্গে আজিজুর বিশ্বাসের বিরোধ চলে আসছিল। এর জের ধরে বুধবার দুপুর ২টার দিকে আজিজুরকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করে প্রতিপক্ষরা। 

আজিজুর বাড়ি থেকে পাশের শিয়রবর হাটে যাচ্ছিলেন। পথিমধ্যে মিঠু সরদারসহ তার লোকজন আজিজুরকে ধরার চেষ্টা করেন। এ সময় আজিজুর দৌড়ে পাশের সবুর হোসেনের ঘরের মধ্যে ঢুকে বাঁচার চেষ্টা করেন। প্রতিপক্ষরা ওই ঘরের মধ্যে ঢুকে তাকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করে বলে অভিযোগ রয়েছে।

লোহাগড়া থানার ওসি শেখ আবু হেনা মিলন জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ নড়াইল সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাস্থলে পুলিশ টহল দিচ্ছে। এ ঘটনায় জড়িতদের আটকের চেষ্টা চলছে বলে জানান ওসি।

কিউটিভি/অনিমা/২৩.০৬.২০২২ খ্রিস্টাব্দ/সকাল ১০:০২

▎সর্বশেষ

ad