ব্রেকিং নিউজ
ইরানের প্রতিরক্ষামন্ত্রী নাসিরজাদেহ ও গার্ড কমান্ডার পাকপুর নিহতের দাবি আমাদের কাজগুলো যেন মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য হয়: প্রধানমন্ত্রী মক্কা-মদিনায় আটকা পড়েছেন হাজারো বাংলাদেশি ইরানে হামলার জেরে উত্তপ্ত মধ্যপ্রাচ্য, বদলে যেতে পারে বিশ্ব অর্থনীতি ইরানের বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৩ পুলিশের শীর্ষ পদে আলোচনাঃ আইজিপি পদে আলী হোসেন ফকির আলোচনার শীর্ষে গণতান্ত্রিক বাংলাদেশের অগ্রযাত্রায় পাশে থাকবে ভারত: হাইকমিশনার ইউনূস সেন্টারে ফিরলেন ড. ইউনূস বৃহস্পতিবার বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, দেবেন একুশে পদক ১৪ লাখ বাংলাদেশির ভিসা ইস্যু করা হয়েছে : সৌদি রাষ্ট্রদূত

দৌলতপুরে বিএটিবির উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরন

Anima Rakhi | আপডেট: ২১ জুন ২০২২ - ০২:৩৫:৩৬ পিএম

মো. সাইদুল আনাম, কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুরে বনায়ন প্রকল্পের আওতায় ব্রিটিশ আমেরিকান টোব্যাকোর (বিএটিবি) উদ্যোগে মঙ্গলবার বেলা ১১ টার সময় আদাবাড়িয়া-মশাউড়া ২ কিলোমিটার সড়কে বনজ ও ঔষধী জাতের চারাগাছ রোপণ করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন দৌলতপুর বনবিভাগের কর্মকর্তা গোলাম কবির, ব্রিটিশ আমেরিকান টোবাকো আল্লারদর্গা লীফ রিজিওনের এরিয়া লিফ ম্যানেজার মারিয়া কিবতিয়া, অ্যাসিস্ট্যান্ট লিফ অফিসার চন্দ্রশেখর ভৌমিক, অ্যাসিস্ট্যান্ট লিফ অফিসার নাজমুল হোসেন সহ এলাকাবাসী।

অপর দিকে সোমবার উপজেলার বড়গাংদিয়া গ্রামীন ব্যাংক শাখার মহিলা গ্রাহকদের মাঝে বিএটিবির কর্মকর্তারা ৫ হাজার চারা বিতরন করেছেন। ১৯৮০ সাল থেকে সামাজিক বনায়ন কর্মসূচির আওতায় ব্রিটিশ আমেরিকান টোবাকো কোম্পানী সারা বাংলাদেশে বৃক্ষরোপণ ও চারা বিতরন করে আসছে। ২০২২ সালে ব্রিটিশ আমেরিকান টোবাকো আল্লারদর্গা লীফ রিজিওনের উদ্যোগে ৩ লক্ষ ৬০ হাজার চারা রোপণ ও বিতরন করার পরিকল্পনা রয়েছে। রোপণ ও বিতরনকৃত জাতের মধ্যে রয়েছে, বকাই নিম, দেশী নিম, হরিতকি ,বহেরা ,অর্জুন,মেহগনি, রেইনট্রি, আকাশমনি সহ বিভিন্ন বনজ ও ঔষুধী গাছ। এই উদ্যোগ কে স্বাগত জানিয়েছেন স্থানীয়রা।

কিউটিভি/অনিমা/২১.০৬.২০২২ খ্রিস্টাব্দ/দুপুর ২:৩৫
▎সর্বশেষ

ad