ব্রেকিং নিউজ
যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী ইট উৎপাদনে পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর চীনের সাথে বাংলাদেশের সম্পর্ক অবিচ্ছেদ্য : মির্জা ফখরুল শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখছে ভারত: জয়সওয়াল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হত্যাকারী মোজাফফর সেনা হেফাজতে এক সপ্তাহে বিশ্বে তেলের দাম বাড়ল ১২ শতাংশ যুক্তরাষ্ট্রকে চ্যালেঞ্জ করতে চীনের নতুন ‘এআই জোট’ দাপুটে জয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ

টিকটকের জনপ্রিয়তা রুখতে বড় পরিবর্তন আনছে ফেসবুক

Anima Rakhi | আপডেট: ১৮ জুন ২০২২ - ০৯:৩০:৩৪ পিএম

তথ্যপ্রযুক্তি ডেস্ক : টিকটক বনাম মেটা। দুই সংস্থার লড়াই জমে উঠেছে। ২০২০ সালেই টিকটকের মতো রিলসের আবির্ভাব ঘটেছিল ইনস্টাগ্রামে। এরপর ২০২২ সালের ফেব্রুয়ারিতে ফেসবুকেও দেখা মিলেছে শর্ট ভিডিওর। কিন্তু তা সত্ত্বেও মেটার মতো সংস্থাকে অস্বস্তিতে রেখে হু হু করে জনপ্রিয়তা বেড়েই চলেছে টিকটকের। 

এক টেকনোলজি ওয়েবসাইটের দাবি, টিকটকের বাড়তে থাকা জনপ্রিয়তায় অস্বস্তিতে মেটা। আর তাই এবার ফেসবুক তার অ্যালগরিদম বদলানোর পরিকল্পনা করেছে। যার সাহায্যে ইউজারদের বেশি পরিমাণে কন্টেট সরবরাহ করা হবে। এমনকী, যে কন্টেন্টের সঙ্গে কোনও যোগসূত্র নেই, সেই কনটেন্টও ফুটে উঠবে ফেসবুকের টাইমলাইনে। 

অর্থাৎ টিকটকের ‘ফর ইউ’-এর মতোই এবার ফেসবুকে এমন কনটেন্টও দেখা যাবে যেটি আপনার ফ্রেন্ড লিস্টের বাইরে থাকা ইউজারের।

তাছাড়া ফেসবুক ও মেসেঞ্জার আর আলাদা আলাদা অ্যাপ থাকছে না বলেও দাবি রিপোর্টের। সব মিলিয়ে ফেসবুককে একটি ‘ডিসকভারি ইঞ্জিন’ হিসেবে গড়ে তুলতে চায় মেটা। এর আগে এই শব্দবন্ধ শোনা গিয়েছিল মার্ক জুকেরবার্গের মুখেও। 

সব মিলিয়ে মেটা ফেসবুককে এগিয়ে নিয়ে যেতে যে তিনটি বিষয়কে মাথায় রেখেছে তা হল রিলকে সফল করে তোলা, মেসেজ-নির্ভর শেয়ারিংকে আনলক করা এবং বিশ্বমানের টেকনোলজি ব্যবহার করা।

এর আগে স্ন্যাপচ্যাটের সঙ্গে টক্কর নিতে ফেসবুক ও ইনস্টাগ্রামে ‘স্টোরিজ’ নিয়ে আসে মেটা। সেই পরিকল্পনা সফলও হয়েছে। এবার টিকটককে হারাতে নয়া পদক্ষেপের ফলে কী হয় সেদিকেই তাকিয়ে ওয়াকিবহাল মহল।

সূত্র: সংবাদ প্রতিদিন

কিউটিভি/অনিমা/১৮.০৬.২০২২ খ্রিস্টাব্দ/রাত ৯:৩০

▎সর্বশেষ

ad