ব্রেকিং নিউজ
যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী ইট উৎপাদনে পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর চীনের সাথে বাংলাদেশের সম্পর্ক অবিচ্ছেদ্য : মির্জা ফখরুল শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখছে ভারত: জয়সওয়াল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হত্যাকারী মোজাফফর সেনা হেফাজতে এক সপ্তাহে বিশ্বে তেলের দাম বাড়ল ১২ শতাংশ যুক্তরাষ্ট্রকে চ্যালেঞ্জ করতে চীনের নতুন ‘এআই জোট’ দাপুটে জয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ

সাইবার ট্রাইব্যুনালে জানিপপের চেয়ারম্যানসহ ৩ জনের বিরুদ্ধে মামলা

superadmin | আপডেট: ০২ জুন ২০২২ - ০১:২০:০৫ এএম

ডেস্কনিউজঃ আসন্ন কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আরফানুল হক রিফাতের বিরুদ্ধে টাকা দিয়ে মনোনয়ন কেনার অভিযোগ করে বক্তব্য দেয়ার অভিযোগে নির্বাচন পর্যবেক্ষক সংস্থা- জাতীয় নির্বাচন পর্যবেক্ষণ পরিষদের (জানিপপ) চেয়ারম্যান নাজমুল আহসান কলিমুল্লাহ, বিএনপি নেতা মনিরুল হক চৌধুরীসহ তিনজনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেছেন যুবলীগের এক নেতা।

বুধবার (১ জুন) সকালে চট্টগ্রামের সাইবার ট্রাইব্যুনালে উপস্থিত হয়ে সাইবার ট্রাইব্যুনালের বিচারক জহিরুল কবীরের আদালতে এ মামলা দায়ের করেন কুমিল্লা শহর যুবলীগের আহ্বায়ক আবদুল্লাহ আল মাহমুদ সহিদ।

মামলায় যুক্তরাজ্যভিত্তিক ইউটিউব চ্যানেল টেবিল টক ইউকে’র সঞ্চালক হাসিনা আক্তারকেও আসামি করা হয়েছে।

বাদির আইনজীবী অ্যাডভোকেট ইফতেখার সাইমুল চৌধুরী এ তথ্য নিশ্চিত করে জানান, আদালত অভিযোগ আমলে নিয়ে অভিযোগের বিষয়ে তদন্ত করে পুলিশের সাইবার ক্রাইম ইউনিটকে ১২ জুলাইয়ের মধ্যে প্রতিবেদন দিতে নির্দেশ দিয়েছেন।

আদালতে বাদির অভিযোগ, কুসিক নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী আরফানুল হক রিফাত ‘প্রথমে ১৩ কোটি, তারপর ২০ কোটি, তারপর ৬০ কোটি টাকা দিয়ে মনোনয়ন কিনেছেন’ বলে সম্প্রতি ইউটিউবে প্রচারিত টক শোতে মন্তব্য করেন কলিমুল্লাহ। তাছাড়া ওই আলোচনায় বাদীর নামও ‘মনোনয়ন বাণিজ্যে জড়ানো হয়েছে’ বলে অভিযোগ করা হয়েছে মামলায়।

গত ২২ মে ইউটিউবে ওই আলোচনা অনুষ্ঠান প্রচার করা হয়। সেখানে কলিমুল্লাহ, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক এমপি মনিরুল হক চৌধুরীসহ আরো দুজন অংশ নেন।

আসামিরা এ ধরনের মিথ্যা বানোয়াট তথ্য উপস্থাপন করে আমার দীর্ঘদিনের রাজনৈতিক সুনাম ও সম্মানহানী ঘটিয়েছে বলে মামলায় বাদি উল্লেখ করেন।

উল্লেখ্য, আগামী ১৫ জুন কুসিক নির্বাচন অনুষ্ঠিত হবে।

সূত্র : ইউএনবি

বিপুল/০২.০৫.২০২২ খ্রিস্টাব্দ/ রাত ১.১৫

▎সর্বশেষ

ad