ব্রেকিং নিউজ
টেস্ট বাবদ চিকিৎসকরা বছরে কমিশন পান ১৮৬১ কোটি টাকা রংপুর রেঞ্জে কুইক রেসপন্স টিম এর বিশেষ অভিযানে ১৬৭ জন গ্রেফতার ডুপডা’র নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত ২৪ ঘণ্টায় রংপুর রেঞ্জের ৭ জেলায় ৪১ জন গ্রেফতার কুড়িগ্রামে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা গ্রেফতার শেখ হাসিনার পাসপোর্ট চাওয়াটা রাজনৈতিক স্ট্যান্টবাজি: চিফ প্রসিকিউটর খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকীতে ব্যাপক আয়োজন’ করছে বিএনপি রংপুরে আইজিপির উদ্যোগে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের উদ্বোধন আইজিপির বক্তব্যকে সময়োপযোগী ও সঠিক বলল পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপি’র বক্তব্যের ভুল ব্যাখ্যা দেয়া হচ্ছে

জহুরুল হক হলের পুকুরে ডুবে ঢাবি শিক্ষার্থীর মৃত্যু

Anima Rakhi | আপডেট: ২৯ মে ২০২২ - ০৩:২৬:০৯ পিএম

ডেস্ক নিউজ : ঢাকা বিশ্ববিদ্যালয়ের সার্জেন্ট জহুরুল হক হলের পুকুর গোসল গিয়ে ডুবে মারা গেছেন এক শিক্ষার্থী। 

রোববার দুপুরে গোসল করতে নেমে ডুবে গেলে পলাশ নামের ওই শিক্ষার্থীকে উদ্ধার করেন তার সহপাঠীরা। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান তারা। সেখানেই কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা করে দেখে বেলা ১ টা ৫৮ মিনিটে তাকে মৃত ঘোষণা করেন বলে জানিয়েছে পুলিশ। 

ঘটনাস্থলে থাকা এক শিক্ষার্থী জানান, দুপুরে পুকুরে গোসল করতে নেমে পালাশ নিখোঁজ হন। খবর পেয়ে পুকুরপাড়ে ভিড় জমায় হলের শিক্ষার্থীরা। ১৫ মিনিটের মত খোঁজাখুঁজির পর সহপাঠীরা তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসেন, কিন্তু তার আগেই তার মৃত্যু হয়।

পলাশ নৃবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র ছিলেন। তিনি জহুরুল হক হলের (বর্ধিত) ৩০১৪ নম্বর কক্ষে থাকতেন। তার গ্রামের বাড়ি জামালপুরের মাদারগঞ্জ।

কিউটিভি/অনিমা/২৯.০৫.২০২২/বিকাল ৩:২৫
▎সর্বশেষ

ad