ব্রেকিং নিউজ
টেস্ট বাবদ চিকিৎসকরা বছরে কমিশন পান ১৮৬১ কোটি টাকা রংপুর রেঞ্জে কুইক রেসপন্স টিম এর বিশেষ অভিযানে ১৬৭ জন গ্রেফতার ডুপডা’র নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত ২৪ ঘণ্টায় রংপুর রেঞ্জের ৭ জেলায় ৪১ জন গ্রেফতার কুড়িগ্রামে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা গ্রেফতার শেখ হাসিনার পাসপোর্ট চাওয়াটা রাজনৈতিক স্ট্যান্টবাজি: চিফ প্রসিকিউটর খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকীতে ব্যাপক আয়োজন’ করছে বিএনপি রংপুরে আইজিপির উদ্যোগে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের উদ্বোধন আইজিপির বক্তব্যকে সময়োপযোগী ও সঠিক বলল পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপি’র বক্তব্যের ভুল ব্যাখ্যা দেয়া হচ্ছে

১৪০০ মানুষ হত্যা করেও আ.লীগের রক্ততৃষ্ণা মেটেনি: রিজভী

Ayesha Siddika | আপডেট: ১৯ নভেম্বর ২০২৬ - ১১:৪০:০৯ পিএম

ডেস্ক নিউজ : কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্বকে উদ্দেশ্য করে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, তাদের রক্ততৃষ্ণা এখনও মেটেনি। শিশু-কিশোরসহ ১৪’শ মানুষকে হত্যা করে টিকতে না পেরে তারা পালিয়ে গেছে। 

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাতে যশোর জেলা বিএনপি আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। যশোর শহরের পৌর কমিউনিটি সেন্টারে এ মতবিনিময় সভায় যশোর জেলা বিএনপি ও সহযোগী সংগঠনের শীর্ষ নেতারা অংশ নেন। 

গত কয়েক দিনে দেশের বিভিন্ন স্থানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের হাতে বিএনপি ও সহযোগী সংগঠনগুলোর নেতাকর্মীদের খুন হওয়ার বিবরণ দিয়ে রুহুল কবির রিজভী বলেন, যারা বেআইনি কাজ করবে আইনপ্রয়োগকারী সংস্থা তাদের আইনের আওতায় নিয়ে আসবে। আদালত তাদের বিচার করে শাস্তি দেবে। কিন্তু আমরা রাজপথ, গলিপথ, মেঠোপথ কোনোটাই ছাড়ব না। জনগণকে সঙ্গে নিয়ে এই দুর্বৃত্ত পঞ্চম বাহিনীকে চিহ্নিত করব। এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য আইনপ্রয়োগকারী সংস্থাগুলোকে বলব।

জেলা বিএনপির সভাপতি সৈয়দ সাবেরুল হক সাবুর সভাপতিত্বে মতবিনিময় সভায় দলের ভাইস চেয়ারম্যান নার্গিস বেগম, বিদ্যুৎ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, সংরক্ষিত নারী আসনের এমপি সাবিরা সুলতানা, সাবেক সংসদ সদস্য মফিকুল হাসান তৃপ্তি, জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন প্রমুখ বক্তব্য রাখেন।

 

 

আয়শা/১৯ নভেম্বর ২০২৬,/রাত ১১:৪০

▎সর্বশেষ

ad