ব্রেকিং নিউজ
টেস্ট বাবদ চিকিৎসকরা বছরে কমিশন পান ১৮৬১ কোটি টাকা রংপুর রেঞ্জে কুইক রেসপন্স টিম এর বিশেষ অভিযানে ১৬৭ জন গ্রেফতার ডুপডা’র নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত ২৪ ঘণ্টায় রংপুর রেঞ্জের ৭ জেলায় ৪১ জন গ্রেফতার কুড়িগ্রামে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা গ্রেফতার শেখ হাসিনার পাসপোর্ট চাওয়াটা রাজনৈতিক স্ট্যান্টবাজি: চিফ প্রসিকিউটর খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকীতে ব্যাপক আয়োজন’ করছে বিএনপি রংপুরে আইজিপির উদ্যোগে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের উদ্বোধন আইজিপির বক্তব্যকে সময়োপযোগী ও সঠিক বলল পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপি’র বক্তব্যের ভুল ব্যাখ্যা দেয়া হচ্ছে

রোহিঙ্গা ইস্যু: আইসিজের রায়ের পর পররাষ্ট্র প্রতিমন্ত্রীর প্রতিক্রিয়া

Ayesha Siddika | আপডেট: ১৯ নভেম্বর ২০২৬ - ১১:৪৫:৫৮ পিএম

ডেস্ক নিউজ : আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) রায়কে স্বাগত জানিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেছেন, আমরা এই রায়কে স্বাগত জানাই এবং আমরা সন্তুষ্ট। আইসিজের এই রায় প্রথমবারের মতো। আইসিজে একটি রাষ্ট্রকে গণহত্যার জন্য নিন্দা জানিয়েছে। মিয়ানমার রাষ্ট্রকে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিরুদ্ধে গণহত্যার জন্য নিন্দা জানানো হয়েছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক প্রতিক্রিয়ায় তিনি এসব কথা বলেন।

রোহিঙ্গাদের ওপর গণহত্যার দায়ে দোষী সাব্যস্ত হয়েছে মিয়ানমার। নেদারল্যান্ডসের হেগে অবস্থিত জাতিসংঘের আইসিজের প্রেসিডেন্ট ও বিচারপতি ইউজি ইওয়াসাওয়া বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ঐতিহাসিক এ রায় ঘোষণা করেন।  হুমায়ুন কবির বলেন, আন্তর্জাতিক আদালতের বিচারিক কার্যক্রমের ইতিহাসে এটি প্রথমবার। আন্তর্জাতিক আদালতের বিচারিক কার্যক্রমের ইতিহাসে এ প্রথমবার মানবাধিকারের এমন গুরুতর লঙ্ঘনের জন্য নিন্দা জানানো হয়েছে।

রায়ে ক্ষতিপূরণের ব্যাপারেও বলা হয়েছে। আমরা এটা নিয়ে কালকে (কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্পে) বিস্তারিত কথা বলব। পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, রোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য একটি ইতিবাচক ফলাফল বা ক্ষতিপূরণ এবং যারা এতে ক্ষতিগ্রস্ত হয়েছে সেসব দেশের জন্যও। তাই এতে বাংলাদেশের জন্যও কিছু ইতিবাচক প্রভাব রয়েছে। শুধু প্রত্যাবাসন নয়, এই রায়ের মাধ্যমে একটা চাপ বা প্রেসার তৈরি হলো।

 

 

আয়শা/১৯ নভেম্বর ২০২৬,/রাত ১১:৪৪

▎সর্বশেষ

ad