ব্রেকিং নিউজ
ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী ইট উৎপাদনে পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর চীনের সাথে বাংলাদেশের সম্পর্ক অবিচ্ছেদ্য : মির্জা ফখরুল

ইসরাইলি পুলিশের উপস্থিতিতেও আল আকসায় ঈদের জামাত

admin | আপডেট: ০২ মে ২০২২ - ১০:৫০:১৫ পিএম

ডেস্কনিউজঃ রমজানের প্রতিটি জুমায় বাঁধভাঙা সমাবেশের পর পবিত্র ঈদুল ফিতরের নামাজের জামাতেও সেই ধারাবাহিকতা রক্ষা করেছেন ফিলিস্তিনিরা।

সোমবার পূর্ব আল কুদসের (জেরুসালেম) পুরাতন শহরে ইসরাইলি পুলিশের সরব উপস্থিতি সত্ত্বেও ঈদের নামাজ আদায় করতে ইসলামের তৃতীয় পবিত্রতম এ মসজিদে অসংখ্য মুসুল্লি উপস্থিত হন।

ফিলিস্তিনের অধিকৃত আল কুদসের ইসলামিক ওয়াকফ বিভাগের মহাপরিচালক শায়খ আজ্জাম আল খতিব জানান, মসজিদুল আকসায় পবিত্র ঈদুল ফিতরের জামাতে উপস্থিত মুসুল্লি সংখ্যা অন্তত দুই লাখ হবে।

জানা যায়, সোমবার সকাল থেকেই ফিলিস্তিনের নানা প্রান্ত থেকে বিভিন্ন বয়সী পুরুষ, নারী ও শিশুরা মসজিদে হাজির হতে থাকেন। একসময় মুসুল্লিদের অংশগ্রহণে মসজিদ ও মসজিদ চত্বর কানায় কানায় ভরে ওঠে।

তারা যখন মসজিদে প্রবেশ করছিলেন, তখন তাদের ‘তাকবির-তাহলিলে’ মুখরিত ছিল আল কুদসের পরিবেশ। মসজিদে প্রবেশের সময় অনেক মুসুল্লিকে ফিলিস্তিনের পতাকা উড়াতে দেখা যায়। এ সময় তারা শ্লোগান দিতে থাকেন- ‘আমাদের রক্ত ও জীবন তোমার জন্য উৎসর্গিত হে আল আকসা’, আল্লাহু আকবার’ ও স্বাধীনতা-স্বাধীনতা।’

নামাজের আগে-পরে কুব্বাতুস সাখরায় অবস্থানকারী শিশু মুসুল্লিদের অনেকে নানা ধরনের হাদিয়া-উপঢৌকন দেন। একইসাথে মসজিদে সমাগত মুসুল্লিদের মধ্যে মিষ্টান্নও বিতরণ করা হয়।

এদিন ঈদের নামাজের খতিব মোহাম্মদ সালিম ‘ইসলামে মসজিদুল আকসার মর্যাদা ও তা রক্ষা করার গুরুত্ব’ সম্পর্কে খুতবা প্রদান করেন। খুতবায় ইসরাইলি কারাগারে বন্দী ফিলিস্তিনের মুক্তি দাবি করেন তিনি।

সূত্র : আলজাজিরা ও টিআরটি

বিপুল/ ০২ মে ২০২২ খ্রিস্টাব্দ / রাত ১০.৪০

▎সর্বশেষ

ad