ব্রেকিং নিউজ
ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী ইট উৎপাদনে পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর চীনের সাথে বাংলাদেশের সম্পর্ক অবিচ্ছেদ্য : মির্জা ফখরুল

ঈদের দিনের সুন্নাতসমূহ

admin | আপডেট: ০২ মে ২০২২ - ০৬:১৪:২৫ পিএম

ডেস্ক নিউজ : এক মাস সিয়াম সাধনা শেষে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতর উদযাপিত হবে মঙ্গলবার (৩ মে)। নতুন জামাকাপড়, ঘরে ঘরে বাহারি খাবারের ম-ম ঘ্রাণ, চারপাশে প্রিয় মানুষজন, উপচেপড়া আনন্দ যেন সবার মনেই। দিনটি মহান আল্লাহর কাছ থেকেও পুরস্কার লাভের দিন।

এমনই উৎসবমূখর ঈদের দিনে বেশকিছু সুন্নাত আমল রয়েছে, যা আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ (সা.) পালন করতেন।

আসুন জেনে নিই, ঈদুল ফিতরের দিনে পালনীয় সুন্নাতসমূহ কি কি-

১. অন্য দিনের তুলনায় সকালে ঘুম থেকে ওঠা।

২. মিসওয়াক করা।

৩. সুন্দরভাবে গোসল করা।

৪. শরীয়তসম্মত পোশাক-পরিচ্ছদ, সাজসজ্জা করা।

৫. সামর্থ অনুযায়ী উত্তম পোশাক পরিধান করা।

৬. সুগন্ধি ব্যবহার করা।

৭. ঈদগাহে যাওয়ার আগে মিষ্টি জাতীয় খাবার, যেমন- খেজুর, সেমাই ইত্যাদি খাওয়া। (ঈদুল আজহায় ভিন্ন)

৮. সকাল সকাল ঈদগাহে যাওয়া। (ঈদুল আজহায় ভিন্ন)

৯. ঈদগাহে যাওয়ার পূর্বে সদকায়ে ফিতর আদায় করা। (ঈদুল ফিতরে)

১০. ঈদের নামাজ ঈদগাহে আদায় করা, বিনা ওজোরে মসজিদে আদায় না করা। 

১১. যে রাস্তায় ঈদগাহে যাবেন, সম্ভব হলে ফেরার সময় অন্য রাস্তা দিয়ে ফেরা।

১২. পায়ে হেঁটে যাওয়া।

১৩. ঈদুল ফিতরে ঈদগাহে যাবার সময় অনুচ্চ আওয়াজে তাকবির পড়তে থাকা।

কিউটিভি/অনিমা/২রা মে, ২০২২/১৮ বৈশাখ, ১৪২৯/সন্ধ্যা ৬:১৪

▎সর্বশেষ

ad