ব্রেকিং নিউজ
ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী ইট উৎপাদনে পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর চীনের সাথে বাংলাদেশের সম্পর্ক অবিচ্ছেদ্য : মির্জা ফখরুল

আরব আমিরাতে ঈদের চাঁদ দেখা গেছে

admin | আপডেট: ০১ মে ২০২২ - ০৭:২৪:৩১ পিএম

ডেস্কনিউজঃ সংযুক্ত আরব আমিরাতের আকাশে শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। রবিবার (১ মে) আবুধাবি-ভিত্তিক সংস্থা ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল সেন্টার (আইএসি) এক ঘোষণায় এই তথ্য জানিয়েছে। এর মানে দেশটিতে আগামীকাল সোমবার (২ মে) উদযাপিত হবে ঈদুল ফিতর। খালিজ টাইমসের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

সংস্থাটি জানিয়েছে, জ্যোতির্বিদ্যার চিত্র কৌশল ব্যবহার করে চাঁদ দেখা গেছে। তবে ধূলিময় আবহাওয়ার কারণে খালি চোখে চাঁদ দেখা যায়নি।

প্রতিবেদনে বলা হয়েছে, রবিবার বিকেল ৩টা ১০ মিনিটে আবুধাবির ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল সেন্টারের অ্যাস্ট্রোনমিক্যাল সিল অবজারভেটরি থেকে শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। সেই সময় সূর্য থেকে চাঁদের দূরত্ব ছিল সাড়ে ৬ ডিগ্রি।

তবে সংযুক্ত আরব আমিরাতের চাঁদ দেখা কমিটি মাগরিবের নামাজের পর বৈঠকে বসবে। সেই বৈঠক থেকে চাঁদ দেখতে পাওয়ার বিষয়ে চূড়ান্ত ঘোষণা দেওয়া হবে।

কিউএনবি/বিপুল/০১ মে ২০২২ খ্রিস্টাব্দ / সন্ধ্যা ৭.১৭

▎সর্বশেষ

ad