করোনা শনাক্ত বেড়েছে, মৃত্যু নেই

admin | আপডেট: ২৯ এপ্রিল ২০২২ - ০৪:৩০:৩৪ পিএম

ডেস্কনিউজঃ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় কারো মৃত্যু হয়নি। তবে এ সময়ে ভাইরাসটি শনাক্ত হয়েছে ৩০ জনের শরীরে।

ফলে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে দেশে মৃতের সংখ্যা ২৯ হাজার ১২৭ জনই থাকল। আর এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা ১৯ লাখ ৫২ হাজার ৬৭৪ জন।

করোনাভাইরাস নিয়ে শুক্রবার (২৯ এপ্রিল) স্বাস্থ্য অধিদফতরের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ৪ হাজার ৭৫৪টি। শনাক্তের হার ০.৬৩ শতাংশ।

আরো উল্লেখ করা হয়, এদিন সুস্থ হয়েছেন আরো ৩২৬ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৮ লাখ ৯৫ হাজার ১৪৬ জন।

এর আগে বৃহস্পতিবার দেশে করোনাভাইরাস শনাক্ত হয়েছে ১৯ জনের শরীরে। মৃত্যু হয়নি কারোরই।

২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাস শনাক্তের কথা জানায় সরকার। এর ১০ দিন পর ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত প্রথম একজনের মৃত্যু হয়।

কিউএনবি/বিপুল/২৯ এপ্রিল ২০২২ খ্রিস্টাব্দ/ বিকাল ৪.২৪

▎সর্বশেষ

ad