ব্রেকিং নিউজ
যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী ইট উৎপাদনে পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর চীনের সাথে বাংলাদেশের সম্পর্ক অবিচ্ছেদ্য : মির্জা ফখরুল শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখছে ভারত: জয়সওয়াল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হত্যাকারী মোজাফফর সেনা হেফাজতে এক সপ্তাহে বিশ্বে তেলের দাম বাড়ল ১২ শতাংশ যুক্তরাষ্ট্রকে চ্যালেঞ্জ করতে চীনের নতুন ‘এআই জোট’ দাপুটে জয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ

কী আছে ইরানের সুপার কম্পিউটারে?

admin | আপডেট: ২১ এপ্রিল ২০২২ - ০৬:১৭:২৯ পিএম

ডেস্কনিউজঃ সুপার কম্পিউটার ‘সিমোর্গ’ দিয়ে ইরানের নতুন বেশ কয়েকটি খাতে সেবা দেওয়া হবে বলে জানিয়েছে দেশটির সরকার। প্রথম থেকেই বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠানগুলোকে সেবা দিয়ে আসছে ‘সিমোর্গ’। এখন পরিধি বাড়িয়ে নতুন খাতে সেবা দিতে কাজে লাগানো হচ্ছে সুপার কম্পিউটারটি।

গত বছরের মে মাসে আনুষ্ঠানিকভাবে ‘সিমোর্গ’ সুপার কম্পিউটার উদ্বোধন করে ইরান। বিখ্যাত আমির কাবির বিশ্ববিদ্যালয়ে এই সুপার কম্পিউটার উদ্বোধন করা হয়। এর মধ্য দিয়ে ইরান বিশ্বে সুপার কম্পিউটারের অধিকারী ৩০ দেশের তালিকায় স্থান করে নেয়।

সিমোর্গ সুপার কম্পিউটার প্রকল্পের প্রধান সাইয়্যেদ আহমাদ মোতামেদি ইরানের মেহের নিউজ এজেন্সিকে বলেন, সুপার কম্পিউটারটি এখন পরিপূর্ণ মাত্রায় সেবা দিতে সক্ষম। তবে এর গতি আধা টেরাফ্লপ থেকে বাড়িয়ে প্রথম ধাপে এক টেরাফ্লপ এবং দ্বিতীয় ধাপে পাঁচ টেরাফ্লপে উন্নীত করার পরিকল্পনা রয়েছে।

ভবিষ্যতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা গোটা বিশ্বের বাণিজ্যের প্রধান চালিকা শক্তি হয়ে উঠবে বলে মনে করে ইরান।

ইরানের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সঙ্গে সংশ্লিষ্টরা বলছেন, সুপার কম্পিউটারটি কৃত্রিম বুদ্ধিমত্তা, মেগা ডেটা বিশ্লেষণ, আবহাওয়ার পূর্বাভাস, ভূমিকম্পের বিষয়ে আগাম সংকেত সংক্রান্ত প্রকল্প বাস্তবায়ন এবং জেনেটিক ডেটা প্রসেসিংয়ের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম।

সিমোর্গ সুপার কম্পিউটারটি ইরানের প্রযুক্তি মন্ত্রণালয়ের গবেষণাকেন্দ্র এবং আমির কাবির বিশ্ববিদ্যালয় যৌথভাবে তৈরি করেছে।

বিপুল/২১শে এপ্রিল, ২০২২ খ্রিস্টাব্দ |সন্ধ্যা ৬:১১

▎সর্বশেষ

ad