ব্রেকিং নিউজ
যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী ইট উৎপাদনে পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর চীনের সাথে বাংলাদেশের সম্পর্ক অবিচ্ছেদ্য : মির্জা ফখরুল শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখছে ভারত: জয়সওয়াল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হত্যাকারী মোজাফফর সেনা হেফাজতে এক সপ্তাহে বিশ্বে তেলের দাম বাড়ল ১২ শতাংশ যুক্তরাষ্ট্রকে চ্যালেঞ্জ করতে চীনের নতুন ‘এআই জোট’ দাপুটে জয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ

নারী দিবসে গুগলের বিশেষ ডুডল

admin | আপডেট: ০৮ মার্চ ২০২২ - ০৯:৫৪:৫৬ এএম

তথ্যপ্রযুক্তি ডেস্ক :  ৮ মার্চ, আন্তর্জাতিক নারী দিবস। দিবসটি উপলক্ষে নিজেদের হোমপেজে বিশেষ ডুডল প্রকাশ করেছে জনপ্রিয় সার্চ ইঞ্জিন প্ল্যাটফর্ম গুগল। বিশেষ এ ডুডলে ছবির বদলে ব্যবহার করা হয়েছে একটি ভিডিও। ভিডিওটিতে আছে অসাধারণ অ্যানিমেশনের কাজ।

নারী দিবস ঘিরে প্রকাশিত ডুডলে সমাজে নারীদের বিশেষ বিশেষ অবদান ফুটে উঠেছে। ভিডিওতে দেখা যাচ্ছে পুরুষের হাতে হাত মিলিয়ে নারীরা এগিয়ে যাচ্ছেন। বিভিন্ন পেশায় তারা সফলতার সঙ্গে অবদান রাখছেন।

গুরুত্বপূর্ণ বিভিন্ন দিবসে অথবা বিশেষ কোনো ব্যক্তির স্মরণে বরাবরই এমন ডুডল প্রকাশ করে থাকে গুগল। সার্চ বক্সের ওপর গুগলের নামের সঙ্গে সাধারণত দিবস বা ঘটনা সংশ্লিষ্ট ছবি বা অ্যানিমেশন দিয়ে এ ডুডল প্রদর্শন করা হয়।

কিউটিভি/অনিমা/৮ই মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ/সকাল ৯:৫৪

▎সর্বশেষ

ad