ব্রেকিং নিউজ
যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী ইট উৎপাদনে পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর চীনের সাথে বাংলাদেশের সম্পর্ক অবিচ্ছেদ্য : মির্জা ফখরুল শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখছে ভারত: জয়সওয়াল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হত্যাকারী মোজাফফর সেনা হেফাজতে এক সপ্তাহে বিশ্বে তেলের দাম বাড়ল ১২ শতাংশ যুক্তরাষ্ট্রকে চ্যালেঞ্জ করতে চীনের নতুন ‘এআই জোট’ দাপুটে জয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ রাজধানীতে শক্তিশালী ভূমিকম্পের আভাস

১৮ বছরের মধ্যে প্রথম কমল ফেসবুকের সক্রিয় ব্যবহারকারী

admin | আপডেট: ০৩ ফেব্রুয়ারী ২০২২ - ০৩:৫৭:৩১ পিএম

তথ্যপ্রযুক্তি ডেস্ক : ১৮ বছরের ইতিহাসে জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের সক্রিয় ব্যবহারকারীর সংখ্যা কমেছে। একই সাথে ফেসবুকের আয় নিয়েও সতর্কবার্তা দেওয়া হয়েছে সংস্থাটির মূল প্রতিষ্ঠান মেটার পক্ষ থেকে।

ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির এক প্রতিবেদনে মেটা’র বরাতে জানানো হয়েছে, ২০২১ সালের শেষ তিন মাসে দৈনিক ব্যবহারকারীর সংখ্যা ছিল ১৯২ কোটি ৯০ লাখ। এর আগের তিন মাসে এই ব্যবহারকারী সংখ্যা ছিল ১৯৩ কোটি। 

প্রতিষ্ঠানটির পক্ষ থেকে বলা হয়েছে, ডিজিটাল প্ল্যাটফর্মে তাদের প্রতিযোগী টিকটক ও ইউটিউবের চেয়ে তাদের আয় কমেছে। এর পেছনে অন্যতম একটি কারণ, বিভিন্ন প্রতিষ্ঠানও বিজ্ঞাপন দেওয়ার পরিমাণ কমিয়েছে। এরপর মেটার শেয়ারের দামও কমেছে নিউইয়র্কে। এর মূল্য প্রায় ২০ হাজার কোটি মার্কিন ডলার। মেটার পক্ষ থেকে এমন ঘোষণা আসার পর টুইটার, স্ন্যাপচ্যাট ও পিনট্রেস্টের শেয়ারের দামও কমেছে।

মেটার প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ বলেছেন, ফেসবুকের ব্যবসা কমে যাওয়ার সঙ্গে সঙ্গে ব্যবহারকারী, বিশেষ করে তরুণ ব্যবহারকারী ফেসবুক ব্যবহার কমিয়ে প্রতিযোগী প্রতিষ্ঠানগুলোর প্ল্যাটফর্ম ব্যবহার করা শুরু করেছে।

কারণ হিসেবে খবরে বলা হয়েছে, অ্যাপলের অপারেটিং সিস্টেম পরিবর্তনের কারণে ফেসবুকের বিজ্ঞাপন কমেছে। এর কারণে ফেসবুক ও ইনস্টাগ্রামে বিজ্ঞাপন দিয়ে প্রতিষ্ঠানগুলো তাদের লক্ষ্য অনুসারে গ্রাহকের কাছে পৌঁছাতে পারছে না।

মেটার চিফ ফিন্যান্সিয়াল কর্মকর্তা ডেভ ওয়েহনার বলেন, চলতি বছরে প্রতিষ্ঠাটির আয়ে প্রভাব ফেলবে এসব পরিবর্তন। এতে আর্থিক মূল্য হতে পারে এক হাজার কোটি মার্কিন ডলার।

কিউটিভি/অনিমা/৩রা ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৩:৫৭

▎সর্বশেষ

ad