ব্রেকিং নিউজ
হামের উপসর্গে ২৪ ঘণ্টায় ৪ শিশুর মৃত্যু, আক্রান্ত ১১৭৪ জাতি গঠনে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিনিয়োগ শিশুর শিক্ষা ও স্বাস্থ্য : প্রধানমন্ত্রী ইরাকে আইআরজিসি’র গোপন সেল, মধ্যপ্রাচ্যের দেশগুলোতে হামলা যুক্তরাষ্ট্রে আর্জেন্টিনা সমর্থকদের গাড়িতে গুলি, নিহত ১ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে সংঘাতের শঙ্কা, দেশজুড়ে পুলিশের সতর্কতা রিজার্ভ চুরি মামলার খসড়া চার্জশিট নিয়ে প্রকাশিত তথ্য সিআইডির নয় সরকার ইতোমধ্যে অনেকগুলো অঘটন ঘটিয়েছে মধ্যপ্রাচ্য যুদ্ধে নিহতের সংখ্যা আসলে কত? সমঝোতার পর হরমুজ প্রণালি পাড়ি দিল ইরানের ১১ বাণিজ্যিক জাহাজ সেনাবাহিনী দেশের গণ্ডি পেরিয়ে বিশ্বপরিসরেও অবদান রাখছে : সেনাপ্রধান

বিপিএল: টস জিতে ফিল্ডিংয়ে ঢাকা

admin | আপডেট: ২৪ জানুয়ারী ২০২২ - ০২:৩৫:৩৭ পিএম
স্পোর্টস ডেস্ক : তারকাবহূল দল নিয়ে মাঠে নামলেও টানা দুই ম্যাচ হেরে দিশেহারা মিনিস্টার ঢাকা। এ অবস্থায় একমাত্র জয়ের আশাতেই মাঠে নামছে তারা। ঘুরে দাঁড়াতে মরিয়া ফরচুন বরিশালের বিপক্ষে।

ঢাকার অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ বরিশালের বিপক্ষে টস জিতে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছেন। দলে এসেছে এক পরিবর্তন।

বরিশালের একাদশে যোগ হয়েছেন ক্রিস গেইল। রোববার ঢাকায় এসে কোভিড টেস্টে নেগেটিভ হয়ে দলে জায়গা করে নিয়েছেন এই ক্যারিবীয় ব্যাটার। একাদশে জায়গা হয়েছে উইকেট-রক্ষক নুরুল হাসান সোহানের।

ফরচুন বরিশাল একাদশ
নাজমুল হোসেন শান্ত, শৈকত আলী, সাকিব আল হাসান (অধিনায়ক), তৌহিদ হৃদয়, ক্রিস গেইল, ডোয়াইন ব্রাভো, নুরুল হাসান (উইকেট রক্ষক), জিয়াউর রহমান, আলজারি জোসেফ, তাইজুল ইসলাম, শফিকুল ইসলাম।

মিনিস্টার গ্রুপ ঢাকা একাদশ
তামিম ইকবাল, মোহাম্মদ শাহজাদ (উইকেট রক্ষক), জহুরুল ইসলাম, মোহাম্মদ নাইম, মাহমুদুল্লাহ (অধিনায়ক), আন্দ্রে রাসেল, শুভাগত হোম, ইশুরু উদানা, আরাফাত সানি, রুবেল হোসেন, হাসান মুরাদ।

কিউটিভি/অনিমা/২৪শে জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/দুপুর ২:৩৫

▎সর্বশেষ

ad