ব্রেকিং নিউজ
হামের উপসর্গে ২৪ ঘণ্টায় ৪ শিশুর মৃত্যু, আক্রান্ত ১১৭৪ জাতি গঠনে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিনিয়োগ শিশুর শিক্ষা ও স্বাস্থ্য : প্রধানমন্ত্রী ইরাকে আইআরজিসি’র গোপন সেল, মধ্যপ্রাচ্যের দেশগুলোতে হামলা যুক্তরাষ্ট্রে আর্জেন্টিনা সমর্থকদের গাড়িতে গুলি, নিহত ১ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে সংঘাতের শঙ্কা, দেশজুড়ে পুলিশের সতর্কতা রিজার্ভ চুরি মামলার খসড়া চার্জশিট নিয়ে প্রকাশিত তথ্য সিআইডির নয় সরকার ইতোমধ্যে অনেকগুলো অঘটন ঘটিয়েছে মধ্যপ্রাচ্য যুদ্ধে নিহতের সংখ্যা আসলে কত? সমঝোতার পর হরমুজ প্রণালি পাড়ি দিল ইরানের ১১ বাণিজ্যিক জাহাজ সেনাবাহিনী দেশের গণ্ডি পেরিয়ে বিশ্বপরিসরেও অবদান রাখছে : সেনাপ্রধান

পাপনকে যে আশ্বাস দিয়েছেন সাকিব

admin | আপডেট: ২৩ জানুয়ারী ২০২২ - ০৮:০৩:১৩ পিএম

স্পোর্টস ডেস্ক : গত বছরের শেষটা বাংলাদেশের ক্রিকেটের জন্য ঝঞ্ঝাবিক্ষুব্ধ সময় গেছে। টি-টোয়েন্টি বিশ্বকাপে ভরাডুবির পর ঘরের মাঠে পাকিস্তানের কাছে দুই ফরম্যাটে ধোলাইয়ের লজ্জা। দেশের ক্রিকেট নিয়ে চারদিকে শুরু হয় সমালোচনা। অবশ্য বছরজুড়েই সমালোচনার কেন্দ্রে ছিলেন সাকিব আল হাসান। জাতীয় দলের খেলা বিশেষ করে টেস্টর প্রতি তার অনাগ্রহ ছিল আলোচনার শীর্ষে। সবার মনেই প্রশ্ন, সাকিব কি আর তিন ফরম্যাটে খেলবেন না?

নিউজিল্যান্ডে সর্বশেষ সফরে ঐতিহাসিক টেস্ট জিতেছে বাংলাদেশ। এই সফর থেকে ছুটি নিয়েছিলেন সাকিব। এর আগে আইপিএলের জন্য তিনি শ্রীলঙ্কা সফর থেকেও ছুটি নেন। প্রশ্ন ওঠে, সাকিব কি টেস্টকে অবহেলা করছেন? ধীরে ধীরে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে ছাড়াই খেলতে অভ্যস্থ হয়ে যাচ্ছে বাংলাদেশ। ব্যক্তিগত কারণ দেখিয়ে তিনি হুটহাট ছুটি চেয়ে বসেন।  বিসিবিও তা মঞ্জুর করতে একরকম বাধ্য হয়।

তবে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বলেছেন, সাকিব তিন ফরম্যাটে খেলে যাওয়ার ইচ্ছা ব্যক্ত করেছেন। গতকাল শনিবার মিরপুরে বিপিএল ম্যাচ শেষে তিনি বলেন, ‘সাকিবের সঙ্গে আমার শেষ যে কথা হয়েছে সেটার পর হয়তো আপনাদের সঙ্গেও সে কথা বলেছে। আমার সঙ্গে যা কথা হয়েছে তা হলো সে সব ফরম্যাটেই খেলবে। সাকিব বলেছে, জানুয়ারি থেকে সব ফরম্যাটে খেলবে, কোনো খেলা মিস করবে না। এর মধ্যে নিশ্চয়ই টেস্ট ম্যাচও থাকবে। ‘

উল্লেখ্য, গত ডিসেম্বরে যুক্তরাষ্ট্রে পরিবারের কাছে ছুটি কাটাতে যাওয়ার আগে সংবাদমাধ্যমকে সাকিব বলেছিলেন, তিনি সামনে থেকে হয়তো বেছে বেছে ক্রিকেট খেলবেন। এমনও হতে পারে যে কোনো একটি ফরম্যাট খেলা হবে না। বিপিএল শেষে টাইগাররা যাবে দক্ষিণ আফ্রিকা সফরে। সেখানে ওয়ানডে এবং টেস্ট সিরিজ আছে। ওই সফরের আগেই প্রমাণ হয়ে যাবে, সাকিব কি আসলেই তিন ফরম্যাটে খেলে যাবেন কিনা।

 

 

কিউটিভি/আয়শা/২৩শে জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/রাত ৮:০০

▎সর্বশেষ

ad