ব্রেকিং নিউজ
হামের উপসর্গে ২৪ ঘণ্টায় ৪ শিশুর মৃত্যু, আক্রান্ত ১১৭৪ জাতি গঠনে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিনিয়োগ শিশুর শিক্ষা ও স্বাস্থ্য : প্রধানমন্ত্রী ইরাকে আইআরজিসি’র গোপন সেল, মধ্যপ্রাচ্যের দেশগুলোতে হামলা যুক্তরাষ্ট্রে আর্জেন্টিনা সমর্থকদের গাড়িতে গুলি, নিহত ১ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে সংঘাতের শঙ্কা, দেশজুড়ে পুলিশের সতর্কতা রিজার্ভ চুরি মামলার খসড়া চার্জশিট নিয়ে প্রকাশিত তথ্য সিআইডির নয় সরকার ইতোমধ্যে অনেকগুলো অঘটন ঘটিয়েছে মধ্যপ্রাচ্য যুদ্ধে নিহতের সংখ্যা আসলে কত? সমঝোতার পর হরমুজ প্রণালি পাড়ি দিল ইরানের ১১ বাণিজ্যিক জাহাজ সেনাবাহিনী দেশের গণ্ডি পেরিয়ে বিশ্বপরিসরেও অবদান রাখছে : সেনাপ্রধান

ঝিকরগাছায় আন্তঃস্কুল ক্রিকেট টুর্ণামেন্টে বিএম হাইস্কুল চ্যাম্পিয়ন

admin | আপডেট: ২২ জানুয়ারী ২০২২ - ০৭:২৭:৫২ পিএম

তরিকুল ইসলাম ঝিকরগাছা (যশোর) সংবাদদাতা : যশোরের ঝিকরগাছা উপজেলা আন্তঃস্কুল ক্রিকেট টূর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। খেলায় ঝিকরগাছা সরকারী এম এল মডেল হাইস্কুলকে ১০ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ঝিকরগাছা বিএম হাইস্কুলের খেলোয়ররা। শনিবার দুপুরে ঝিকরগাছা বিএম হাইস্কুল মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায় টচ হেরে প্রথমে ব্যাট করে সরকারী এম এল মডেল হাইস্কুল ১০ ওভারে ৫ উইকেট হারিয়ে ৩৮ রান সংগ্রহ করে। জবাবে ঝিকরগাছা বিএম হাইস্কুল কোন উইকেট না হারিয়ে ৩ ওভার ৪ বলে লক্ষে পৌছে যায়। খেলায় ২৩ রান সংগ্রহ করে ম্যান অব দা ম্যাচ নির্বাচিত হয় বিএম হাইস্কুলের ১০ শ্রেনীর শিক্ষার্থী হোসেন আলী।

৫০ তম জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির শীতকালীন খেলাধুলার অংশ হিসেবে উপজেলা পর্যায়ে ছেলেদের ক্রিকেট প্রতিযোগিতায় ঝিকরগাছা বিএম হাইস্কুল চ্যাম্পিয়ান হওয়ার গৌরব অর্জন করেছে। এর আগে গত ৬ জানুয়ারী ৪৩তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে মাধ্যমিক স্কুল, মাদ্রাসা ও কলেজ বিজ্ঞান অলিম্পিয়াড, বিজ্ঞান কুইজ ও বিজ্ঞান প্রজেক্টে প্রতিযোগিতায় উপজেলা পর্যায়ে ঝিকরগাছা বিএম হাইস্কুলের শিক্ষার্থীরা ৩টি ইভেন্টেই চ্যাম্পিয়ন হয়েছিল।ঝিকরগাছা বিএম হাইস্কুলের ধারাবাহিক এই সাফল্যে সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেছেন প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মোঃ আব্দুস সামাদ ও সহকারী প্রধান শিক্ষক নাজমুল আলম।

 

 

কিউটিভি/আয়শা/২২শে জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৭:২৭

▎সর্বশেষ

ad