ব্রেকিং নিউজ
হামের উপসর্গে ২৪ ঘণ্টায় ৪ শিশুর মৃত্যু, আক্রান্ত ১১৭৪ জাতি গঠনে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিনিয়োগ শিশুর শিক্ষা ও স্বাস্থ্য : প্রধানমন্ত্রী ইরাকে আইআরজিসি’র গোপন সেল, মধ্যপ্রাচ্যের দেশগুলোতে হামলা যুক্তরাষ্ট্রে আর্জেন্টিনা সমর্থকদের গাড়িতে গুলি, নিহত ১ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে সংঘাতের শঙ্কা, দেশজুড়ে পুলিশের সতর্কতা রিজার্ভ চুরি মামলার খসড়া চার্জশিট নিয়ে প্রকাশিত তথ্য সিআইডির নয় সরকার ইতোমধ্যে অনেকগুলো অঘটন ঘটিয়েছে মধ্যপ্রাচ্য যুদ্ধে নিহতের সংখ্যা আসলে কত? সমঝোতার পর হরমুজ প্রণালি পাড়ি দিল ইরানের ১১ বাণিজ্যিক জাহাজ সেনাবাহিনী দেশের গণ্ডি পেরিয়ে বিশ্বপরিসরেও অবদান রাখছে : সেনাপ্রধান

জয়ে ফিরল ম্যানইউ

admin | আপডেট: ২০ জানুয়ারী ২০২২ - ১২:১৭:৪৪ পিএম

স্পোর্টস ডেস্ক :  ইংলিশ প্রিমিয়ার লিগে ব্রেন্টফোর্ডকে হারিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। তাতে দুই ম্যাচ পর জয়ের দেখা পেল প্রতিযোগিতার সফলতম দলটি। এই জয়ে পয়েন্ট টেবিলের সাতে উঠলো রাফ রাংনিকের দল।

বুধবার রাতে প্রতিপক্ষের মাঠে ম্যাচটি ৩-১ গোলে জিতেছে ইউনাইটেড। অ্যান্থনি ইয়েলাংয়ার গোলে এগিয়ে যাওয়ার পর ব্যবধান দ্বিগুণ করেন ম্যাসন গ্রিনউড। বদলি নেমে দলের তৃতীয় গোলটি করেন মার্কাস র‌্যাশফোর্ড।

প্রথমার্ধ্ব গোলশূণ্য থাকলেও বিরতির পর জ্বলে উঠে রাফ রাংনিকের শিষ্যরা। 

ম্যাচের ৫৫তম মিনিটে এলেঙ্গার গোলে লিড এবং গ্রিনউডের ৬২তম মিনিটের গোলে ব্যবধান ২-০ করে নেয় ম্যানইউ। ফের্নান্দেজের পাস ধরে ফাঁকা জালে বল পাঠাতে ভুল করেননি গ্রিনউড।

ম্যাচের ৭৭তম মিনিটে ব্যবধান ৩-০তে বাড়ায় রাশফোর্ড। ফের্নান্দেজের পাস ডি-বক্সে পেয়ে জোরাল শটে ঠিকানা খুঁজে নেন ২৪ বছর বয়সী ইংলিশ ফরোয়ার্ড।

৮৫তম মিনিটে ব্যবধান কমান আইভ্যান টনি। তবে বাকি সময়ে আর কোনো নাটকীয়তার জন্ম দিতে পারেনি ব্রেন্টফোর্ড।

২১ ম্যাচে ৩৫ পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে ইউনাইটেড। ২২ ম্যাচে ৫৬ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে ম্যানচেস্টার সিটি। এক ম্যাচ কম খেলে লিভারপুল ৪৫ পয়েন্ট নিয়ে আছে দ্বিতীয় স্থানে। আর ২৩ পয়েন্ট নিয়ে ব্রেন্টফোর্ড ১৪ নম্বরে।

২৩ ম্যাচে চেলসির পয়েন্ট ৪৪। ২২ ম্যাচে ৩৭ পয়েন্ট নিয়ে চার নম্বরে ওয়েস্ট হ্যাম ইউনাইটেড।

দিনের অপর ম্যাচে লেস্টার সিটির মাঠে রোমাঞ্চের জন্ম দিয়ে ৩-২ এর জয় নিয়ে ফিরলো টটেনহ্যাম। ডাকা’র ২৪ মিনিটের গোলে লিড নেয় লেস্টার। ৩৮ মিনিটে কেনের গোলে সমতায় ফেরে টটেনহ্যাম। ৭৬ মিনিটে মেডিসনের গোলে আবারও এগিয়ে যায় লেস্টার। 

তবে, বের্গউইজেনের অতিরিক্ত সময়ের জোড়া গোলে জয় পায় টটেনহ্যাম। 

কিউটিভি/অনিমা/২০শে জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/দুপুর ১২:১৭

▎সর্বশেষ

ad