ব্রেকিং নিউজ
হামের উপসর্গে ২৪ ঘণ্টায় ৪ শিশুর মৃত্যু, আক্রান্ত ১১৭৪ জাতি গঠনে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিনিয়োগ শিশুর শিক্ষা ও স্বাস্থ্য : প্রধানমন্ত্রী ইরাকে আইআরজিসি’র গোপন সেল, মধ্যপ্রাচ্যের দেশগুলোতে হামলা যুক্তরাষ্ট্রে আর্জেন্টিনা সমর্থকদের গাড়িতে গুলি, নিহত ১ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে সংঘাতের শঙ্কা, দেশজুড়ে পুলিশের সতর্কতা রিজার্ভ চুরি মামলার খসড়া চার্জশিট নিয়ে প্রকাশিত তথ্য সিআইডির নয় সরকার ইতোমধ্যে অনেকগুলো অঘটন ঘটিয়েছে মধ্যপ্রাচ্য যুদ্ধে নিহতের সংখ্যা আসলে কত? সমঝোতার পর হরমুজ প্রণালি পাড়ি দিল ইরানের ১১ বাণিজ্যিক জাহাজ সেনাবাহিনী দেশের গণ্ডি পেরিয়ে বিশ্বপরিসরেও অবদান রাখছে : সেনাপ্রধান

করোনায় আক্রান্ত সৌম্য সরকার

admin | আপডেট: ১৯ জানুয়ারী ২০২২ - ০১:৩৬:২৩ পিএম

স্পোর্টস ডেস্ক :  ২১ জানুয়ারি থেকে শুরু হওয়ার কথা রয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল)। কিন্তু শুরুর আগেই করোনাভাইরাস হানা দিয়েছে ফ্র্যাঞ্চাইজিভিত্তিক এই ক্রিকেট লিগে। খুলনা টাইগার্সের তারকা ব্যাটার সৌম্য সরকারসহ আরও কয়েকজন ক্রিকেটার করোনা পজিটিভ হয়েছেন।

মঙ্গলবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) এক সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।  

বিসিবি সূত্র জানিয়েছে, প্রথম দিনের পিসিআর টেস্টে মোট ৪-৫ জন ক্রিকেটার ও সাপোর্ট স্টাফের ফলাফল পজিটিভ এসেছে। বাকিদের নাম এখনও জানা যায়নি। তবে রিপোর্ট পজিটিভ আসার পর তাদের টিম হোটেলে ঢুকতে দেওয়া হয়নি। তাদের রাখা হয়েছে নিভৃতবাসে। দলের বাকিদের টিম হোটেলে জৈব সুরক্ষা বলয়ে রাখা হয়েছে।

এবারের বিপিএলের উদ্বোধনী দিনেই মিনিস্টার ঢাকার বিরুদ্ধে লড়বে খুলনা। ২১ জানুয়ারি সন্ধ্যা সাড়ে ৬টায় শুরু হবে ম্যাচ। এর আগে একইদিন দুপুরে ফরচুন বরিশালের মোকাবিলা করবে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স।

কিউটিভি/অনিমা/১৯ই জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/সকাল ১১:৩৬

▎সর্বশেষ

ad