ব্রেকিং নিউজ
হামের উপসর্গে ২৪ ঘণ্টায় ৪ শিশুর মৃত্যু, আক্রান্ত ১১৭৪ জাতি গঠনে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিনিয়োগ শিশুর শিক্ষা ও স্বাস্থ্য : প্রধানমন্ত্রী ইরাকে আইআরজিসি’র গোপন সেল, মধ্যপ্রাচ্যের দেশগুলোতে হামলা যুক্তরাষ্ট্রে আর্জেন্টিনা সমর্থকদের গাড়িতে গুলি, নিহত ১ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে সংঘাতের শঙ্কা, দেশজুড়ে পুলিশের সতর্কতা রিজার্ভ চুরি মামলার খসড়া চার্জশিট নিয়ে প্রকাশিত তথ্য সিআইডির নয় সরকার ইতোমধ্যে অনেকগুলো অঘটন ঘটিয়েছে মধ্যপ্রাচ্য যুদ্ধে নিহতের সংখ্যা আসলে কত? সমঝোতার পর হরমুজ প্রণালি পাড়ি দিল ইরানের ১১ বাণিজ্যিক জাহাজ সেনাবাহিনী দেশের গণ্ডি পেরিয়ে বিশ্বপরিসরেও অবদান রাখছে : সেনাপ্রধান

কোয়ার্টার ফাইনালে জুভেন্টাস

admin | আপডেট: ১৯ জানুয়ারী ২০২২ - ১২:৩৮:২১ পিএম

স্পোর্টস ডেস্ক : কোপা ইতালিয়ার কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে জুভেন্টাস। শেষ ষোলোর লড়াইয়ে ঘরের মাঠে স্যাম্পদোরিয়ার বিপক্ষে ৪-১ ব্যবধানে জয় তুলে নিয়েছে জুভেন্টাস।

একটি করে গোল তুলেছেন হুয়ান কুয়াদ্রাদো, ড্যানিয়েল রুগানি, পাওলো দিবালা ও আলভারো মোরাতা।

সফরকারীদের হয়ে গোলটি করেন আন্দ্রেয়া কন্টি। ২৫ মিনিটের মাথায় কলোম্বিয়ান তারকা হুয়ান কুয়াদ্রাদো এগিয়ে দেন তুরিনের দলকে। এগিয়ে থেকে বিরতিতে যায় স্বাগতিকরা। ৫২ মিনিটে ইতালিয়ান সেন্টার ব্যাক ড্যানিয়েল রুগানি ব্যবধান দ্বিগুণ করেন।

৬৩তম মিনিটে একটি গোল শোধ করে স্যাম্পদোরিয়াকে ম্যাচে ফেরান কন্টি। চার মিনিটের ব্যবধানে আর্জেন্টাইন ফরোয়ার্ড দিবালার বুলেট শট আবারও গোল এনে দেয় জুভেন্টাসকে। ৭৭ মিনিটে পেনাল্টির মাধ্যমে দলের এক হালি গোল পূর্ণ করেন স্প্যানিশ ফরোয়ার্ড মোরাতা। ৯ ফেব্রুয়ারি সেমিতে ওঠার লড়াইয়ে সাসুলৌ অথবা ক্যাগলিয়ারিকে পাবে জুভেন্টাস।

কিউটিভি/অনিমা/১৯ই জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/দুপুর ১২:৩৮

▎সর্বশেষ

ad