ব্রেকিং নিউজ
হামের উপসর্গে ২৪ ঘণ্টায় ৪ শিশুর মৃত্যু, আক্রান্ত ১১৭৪ জাতি গঠনে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিনিয়োগ শিশুর শিক্ষা ও স্বাস্থ্য : প্রধানমন্ত্রী ইরাকে আইআরজিসি’র গোপন সেল, মধ্যপ্রাচ্যের দেশগুলোতে হামলা যুক্তরাষ্ট্রে আর্জেন্টিনা সমর্থকদের গাড়িতে গুলি, নিহত ১ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে সংঘাতের শঙ্কা, দেশজুড়ে পুলিশের সতর্কতা রিজার্ভ চুরি মামলার খসড়া চার্জশিট নিয়ে প্রকাশিত তথ্য সিআইডির নয় সরকার ইতোমধ্যে অনেকগুলো অঘটন ঘটিয়েছে মধ্যপ্রাচ্য যুদ্ধে নিহতের সংখ্যা আসলে কত? সমঝোতার পর হরমুজ প্রণালি পাড়ি দিল ইরানের ১১ বাণিজ্যিক জাহাজ সেনাবাহিনী দেশের গণ্ডি পেরিয়ে বিশ্বপরিসরেও অবদান রাখছে : সেনাপ্রধান

কোহলির ছেড়ে দেওয়া পদে বুমরাহর চোখ

admin | আপডেট: ১৮ জানুয়ারী ২০২২ - ০২:০৯:১০ পিএম

স্পোর্টস ডেস্ক :  ভারতের টেস্ট নেতৃত্বে বিরাট কোহলির উত্তরসূরী নিজের আগ্রহের কথা জানিয়ে রাখলেন জাসপ্রিত বুমরাহ। যদিও কোহলির শূন্য পদে দায়িত্ব পাওয়ার লড়াইয়ে রোহিত শর্মা, লোকেশ রাহুলদের নামই শোনা যাচ্ছে বেশি।

বুধবার থেকে শুরু হতে যাওয়া দক্ষিণ আফ্রিকায় ওয়ানডে সিরিজের আগে বুমরাহ বললেন, টেস্ট নেতৃত্বের প্রস্তাব পেলে তিনি সাগ্রহেই আলিঙ্গন করে নেবেন।

“সুযোগ যদি দেওয়া হয়, আমার জন্য তা হবে সম্মানের। আমার মনে হয় না, কোনো ক্রিকেটারই এমন প্রস্তাবে ‘না’ বলবে এবং আমিও ব্যতিক্রম নই। লিডারশিপ গ্রুপে হোক বা যে কোনো দায়িত্ব, আমি সবসময়ই চাই দলে সর্বোচ্চটা দিয়ে অবদান রাখতে। এখনকার পরিস্থিতিকেও আমি সেভাবেই দেখছি, কোনো বাড়তি চাপ নেই যে অতিরিক্ত সতর্ক থাকতে হবে।”

“দায়িত্ব নেওয়া, ক্রিকেটারদের অনেকের সঙ্গে কথা বলা, তাদেরকে সম্ভাব্য সেরা পথে সহায়তার চেষ্টা করা, এসব আমার ভেতর এমনিতেই আছে এবং সামনেও যে কোনো পরিস্থিতিতে এটা বহাল থাকবে।”

কিউটিভি/অনিমা/১৮ই জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/দুপুর ২:০৯
▎সর্বশেষ

ad