ব্রেকিং নিউজ
হামের উপসর্গে ২৪ ঘণ্টায় ৪ শিশুর মৃত্যু, আক্রান্ত ১১৭৪ জাতি গঠনে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিনিয়োগ শিশুর শিক্ষা ও স্বাস্থ্য : প্রধানমন্ত্রী ইরাকে আইআরজিসি’র গোপন সেল, মধ্যপ্রাচ্যের দেশগুলোতে হামলা যুক্তরাষ্ট্রে আর্জেন্টিনা সমর্থকদের গাড়িতে গুলি, নিহত ১ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে সংঘাতের শঙ্কা, দেশজুড়ে পুলিশের সতর্কতা রিজার্ভ চুরি মামলার খসড়া চার্জশিট নিয়ে প্রকাশিত তথ্য সিআইডির নয় সরকার ইতোমধ্যে অনেকগুলো অঘটন ঘটিয়েছে মধ্যপ্রাচ্য যুদ্ধে নিহতের সংখ্যা আসলে কত? সমঝোতার পর হরমুজ প্রণালি পাড়ি দিল ইরানের ১১ বাণিজ্যিক জাহাজ সেনাবাহিনী দেশের গণ্ডি পেরিয়ে বিশ্বপরিসরেও অবদান রাখছে : সেনাপ্রধান

স্প্যানিশ সুপার কাপ ফাইনাল : রিয়ালের মুখোমুখি বিলবাও

admin | আপডেট: ১৬ জানুয়ারী ২০২২ - ০৩:৫২:২৫ পিএম

স্পোর্টস ডেস্ক : স্প্যানিশ সুপার কাপের ৩৮তম ফাইনালে আজ রিয়াল মাদ্রিদের প্রতিপক্ষ অ্যাথলেটিক বিলবাও। সৌদি আরবের রিয়াদে বাংলাদেশ সময় রাত সাড়ে ১২টায় শুরু হবে ম্যাচটি।

টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে বার্সেলোনার বিপক্ষে ৩-২ ব্যবধানে জিতে ফাইনাল নিশ্চিত করে রিয়াল। দুর্দান্ত পারফর্ম করেন বেনজামা-ভিনিসিয়াসরা। দ্বিতীয় সেমিতে অ্যাতলেটিকো মাদ্রিদকে ২-১ গোলে হারিয়ে শিরোপার লড়াইয়ে উঠে আসে অ্যাথলেটিক বিলবাও। লক্ষ্যভেদ করেন নিকো উইলিয়ামস-ইয়েরে আলভারেজ।

কিং ফাহাদ স্টেডিয়ামে বর্তমান চ্যাম্পিয়ন বিলবাওকে হারিয়ে ১২তম শিরোপা ঘরে তুলতে চায় লস ব্লাঙ্কোসরা। অন্যদিকে, টানা দ্বিতীয় ও সব মিলিয়ে চতুর্থ শিরোপায় চুমু দিতে মরিয়া বিলবাও।

কিউটিভি/অনিমা/১৬ই জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৩:৫২

▎সর্বশেষ

ad