ব্রেকিং নিউজ
হামের উপসর্গে ২৪ ঘণ্টায় ৪ শিশুর মৃত্যু, আক্রান্ত ১১৭৪ জাতি গঠনে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিনিয়োগ শিশুর শিক্ষা ও স্বাস্থ্য : প্রধানমন্ত্রী ইরাকে আইআরজিসি’র গোপন সেল, মধ্যপ্রাচ্যের দেশগুলোতে হামলা যুক্তরাষ্ট্রে আর্জেন্টিনা সমর্থকদের গাড়িতে গুলি, নিহত ১ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে সংঘাতের শঙ্কা, দেশজুড়ে পুলিশের সতর্কতা রিজার্ভ চুরি মামলার খসড়া চার্জশিট নিয়ে প্রকাশিত তথ্য সিআইডির নয় সরকার ইতোমধ্যে অনেকগুলো অঘটন ঘটিয়েছে মধ্যপ্রাচ্য যুদ্ধে নিহতের সংখ্যা আসলে কত? সমঝোতার পর হরমুজ প্রণালি পাড়ি দিল ইরানের ১১ বাণিজ্যিক জাহাজ সেনাবাহিনী দেশের গণ্ডি পেরিয়ে বিশ্বপরিসরেও অবদান রাখছে : সেনাপ্রধান

যে কারণে ইবাদতকে সারাজীবন মনে রাখবেন টেইলর!

admin | আপডেট: ১২ জানুয়ারী ২০২২ - ০৮:০৪:২৩ পিএম

স্পোর্টস ডেস্ক : ক্রাইস্টচার্চে নিউজিল্যান্ডের কাছে ইনিংস ও ১১৭ রানে হেরেছে বাংলাদেশ। এই টেস্ট খেলেই পাঁচ দিনের ক্রিকেটকে বিদায় জানিয়েছেন কিউই কিংবদন্তী ব্যাটার রস টেইলর। ফলে বাংলাদেশের নামটা তার ক্যারিয়ারে একটা বিশেষ জায়গা নিয়েই থাকবে। তবে টাইগার পেসার ইবাদত হোসেনের নামটা হয়তো বেশিই মনে রাখবেন এই কিউই কিংবদন্তী!

মাউন্ট মঙ্গানুইয়ে বাংলাদেশের ইতিহাস গড়ার নায়ক ইবাদত হোসেন। সেই ম্যাচে বিশেষ করে দ্বিতীয় ইনিংসে ইবাদতকে যেন খেলতেই পারেননি রস টেইলর। বারবার বোকা বনেছেন এবং শেষ পর্যন্ত আউটও হয়েছেন। মূলত তার উইকেটটির কারণেই দ্রুত কিউইদের অলআউট করতে সক্ষম হয় টাইগাররা।

ক্রাইস্টচার্চ টেস্টেও ইবাদতের বলে আউট হয়েছেন রস টেইলর। আর তাকে মনে রাখার সবচেয়ে বড় কারণটি, ইবাদতের উইকেট শিকার করেই খেলার ইতি টেনেছেন টেলর। বাংলাদেশের শেষ ব্যাটার হিসেবে আউট হয়েছেন সিলেটের এই পেসার। এর মধ্য দিয়ে ৮৫ টেস্ট পর উইকেটের দেখা পেয়েছেন রস টেইলর। যা বিশ্ব রেকর্ডও। এর আগে এই রেকর্ডটি ছিল শ্রীলঙ্কার মাহেলা জয়াবর্ধনের (৮০ টেস্ট)। এছাড়াও আরও একটি রেকর্ড গড়েছেন কিউই কিংবদন্তী। ক্রাইস্টচার্চ টেস্টে তার শেষ স্পেলের বোলিং ফিগার অবিশ্বাস্য ০.৩-০-০-১! অর্থাৎ কোনো রান না দিয়ে উইকেট।

 

 

কিউটিভি/আয়শা/১২ই জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/রাত ৮:০০

▎সর্বশেষ

ad