ব্রেকিং নিউজ
হামের উপসর্গে ২৪ ঘণ্টায় ৪ শিশুর মৃত্যু, আক্রান্ত ১১৭৪ জাতি গঠনে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিনিয়োগ শিশুর শিক্ষা ও স্বাস্থ্য : প্রধানমন্ত্রী ইরাকে আইআরজিসি’র গোপন সেল, মধ্যপ্রাচ্যের দেশগুলোতে হামলা যুক্তরাষ্ট্রে আর্জেন্টিনা সমর্থকদের গাড়িতে গুলি, নিহত ১ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে সংঘাতের শঙ্কা, দেশজুড়ে পুলিশের সতর্কতা রিজার্ভ চুরি মামলার খসড়া চার্জশিট নিয়ে প্রকাশিত তথ্য সিআইডির নয় সরকার ইতোমধ্যে অনেকগুলো অঘটন ঘটিয়েছে মধ্যপ্রাচ্য যুদ্ধে নিহতের সংখ্যা আসলে কত? সমঝোতার পর হরমুজ প্রণালি পাড়ি দিল ইরানের ১১ বাণিজ্যিক জাহাজ সেনাবাহিনী দেশের গণ্ডি পেরিয়ে বিশ্বপরিসরেও অবদান রাখছে : সেনাপ্রধান

লম্বা সময়ের জন্য মাঠের বাইরে টম কারান

admin | আপডেট: ১২ জানুয়ারী ২০২২ - ১০:০৩:০৪ এএম

স্পোর্টস ডেস্ক : পিঠের চোটে অন্তত পাঁচ মাসের জন্য মাঠের বাইরে ছিটকে গেছেন ইংল্যান্ডের পেস বোলিং অলরাউন্ডার টম কারান। আগামী আইপিএল ও কাউন্টি মৌসুমের প্রথম দিকে খেলতে পারবেন না তিনি।

অস্ট্রেলিয়ার বিগ ব্যাশে সিডনি সিক্সার্সের হয়ে চার ম্যাচ খেলে পিঠের সমস্যায় ছিটকে যান কারান। লন্ডনে ফেরার পর স্ক্যানে তার ‘স্ট্রেস ফ্র্যাকচার’ ধরা পড়েছে।

কারানের কাউন্টি দল সারে বিবৃতি দিয়ে চোটের বিষয়টি নিশ্চিত করে জানায়, তাদের চিকিৎসক দলের পরামর্শ মেনে পুনর্বাসন চালিয়ে যাবেন ২৬ বছর বয়সী এই ক্রিকেটার।

উল্লেখ্য, ২০১৮ সাল থেকে আইপিএলে নিয়মিত মুখ কারান। খেলেছেন কলকাতার নাইট রাইডার্স, রাজস্থান রয়্যাল ও দিল্লি ক্যাপিটালসের হয়ে। কিন্তু চোট এবারের আসর থেকে ছিটকে দিল তাকে।

কিউটিভি/অনিমা/১২ই জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/সকাল ১০:০২

▎সর্বশেষ

ad